< 2 Nyakati 25 >

1 Amaza alikuwa na umri wa amiaka ishirini na na tano alipoanza kutawala; alitawala miaka ishini na tisa katika Yerusalemu. Jina la mama yake lilikuwa Yehoadani, wa Yerusalemu.
অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং ঊনত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন, তিনি ছিলেন যিরূশালেমের মেয়ে।
2 Alifanya yaliyokuwa sahihi katika macho ya Yahwe, lakini siyo kwa moyo uliojitoa kikamilifu.
সদাপ্রভুর চোখে যা ভাল অমৎসিয় তাই করতেন ঠিকই, তবে সমস্ত মন দিয়ে তা করতেন না।
3 Ikawa kwamba mapema utawala wake ulipokuwa umeimarika, aliwaua watumishi ambao walikuwa wamemuua baba yake, mfalme.
পরে রাজ্যটি শক্তভাবে তাঁর অধীনে আনবার পর যে দাসেরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল তাদের তিনি হত্যা করলেন।
4 Lakini hakuwaua watoto wa wale wauaji, bali alitenda kama kama ilivyoaandikwa katika sheria, katika kitabu cha Musa, kama Yahwe alivyokuwa ameamru. “Baba hatajuta kwa ajili ya watoto, wala watoto hawatakufa kwa ajili ya baba zao. Badala yake, kila mtu lazima afe kwa ajili ya dhambi zake mwenyewe”.
কিন্তু তিনি তাদের সন্তানদের হত্যা করলেন না, ব্যবস্থার গ্রন্থে, মোশির বইয়ে সদাপ্রভুর যে আদেশ লেখা আছে, সেইমতই কাজ করলেন, যেমন, “সন্তানদের জন্য বাবা, কিম্বা বাবার জন্য সন্তান মারা যাবে না, কিন্তু প্রত্যেকেই তার নিজের পাপে মরবে।”
5 Aidha, Amazia aliwakusanya Yuda pamoja, na akawaandikisha kwa kufuata nyumba za babu zao, chini ya maakida wa maelfu na maakida wa mamia —wote wa Yuda na wa Benyamini. Akawahesabu kuanzia wa mika ishirini na kuendelea, na akawaona wako 300, 000 wanaume waliochaguliwa, wawezaoa kwenda vitani, walioweza kushika mkuki na ngao.
পরে অমৎসিয় যিহূদাকে জড়ো করে সমস্ত, যিহূদা ও সমস্ত বিন্যামীনের পূর্বপুরুষদের বংশ অনুসারে সহস্রপতি ও শতপতিদের অধীনে লোকদের দাঁড় করালেন এবং কুড়ি বছর ও তার থেকে বেশী বয়সের লোকদের গণনা করে দেখলেন, যুদ্ধে যাবার জন্য তিন লক্ষ উপযুক্ত লোক রয়েছে, যারা বর্শা ও ঢাল ব্যবহার করতে সক্ষম।
6 Pia alikodi wanaume wa kupigana 100, 000 kutoka Israeli kwa fedha mia moja.
আর তিনি একশো তালন্ত রূপা মজুরী দিয়ে ইস্রায়েল থেকে এক লক্ষ বলবান বীর নিলেন।
7 Lakini mtu wa Mungu alikuja kwake na kusema, “Mfalme, usiliache jeshi la Istaeli kwenda nawe, kwa maana Yahwe hayupo pamoja na Israeli -wala na mtu Yeyote wa Efraimu.
কিন্তু ঈশ্বরের একজন লোক এসে তাঁকে বললেন, “হে রাজা, ইস্রায়েলের সৈন্যদল তোমার সঙ্গে যেন না যায়; কারণ ইস্রায়েলের সঙ্গে, অর্থাৎ সমস্ত ইফ্রয়িম সন্তানদের সঙ্গে সদাপ্রভু থাকেন না।
8 Lakini hata kama mtaenda na mkiwa wenye ushupavu na imara katika vita, Mungu atawatupa chini mbele ya adui, kwa maana Mungu ana nguvu za kusaidia, na nguvu za kurusha chini”.
তুমি গিয়ে যুদ্ধ কর এবং যুদ্ধে জয়ী হও; শত্রুর কাছে ঈশ্বর তোমাকে পরাজিত করবেন, কারণ সাহায্য করবার অথবা পরাজিত করবার ক্ষমতা ঈশ্বরের আছে।”
9 Amazia akasema kwa mtu wa Mungu, “Lakini tutafanyaje kuhusu talanta mia moja nilizowapa jeshi la Israeli? Mtu wa Mungu akajibu, Yahwe anauwezo wa kukupa vingi zaidi kuliko hivyo.”
তখন অমৎসিয় ঈশ্বরের লোককে বললেন, “ভাল, কিন্তু সেই ইস্রায়েলীয় সৈন্যদলকে যে একশো তালন্ত রূপা দিয়েছি, তার জন্য কি করা যায়?” ঈশ্বরের লোক বললেন, “সদাপ্রভু তোমাকে এর থেকে আরও অনেক বেশী দিতে পারেন।”
10 Kwa hiyo Amazia akalitenganisha jeshi lilokuja kwake kutoka Efraimu; akawarudisha nyumbani tena. Hivyo hasira yao iliwaka sana zidi ya Yuda, na walirudi nyumbani kwa hasara kali.
১০তাতে অমৎসিয় তাদের অর্থাৎ ইফ্রয়িম থেকে তাঁর কাছে আসা সেই সৈন্যদলকে বাড়ি পাঠাবার জন্য আলাদা করলেন; কাজেই যিহূদার বিরুদ্ধে তাদের ক্রোধ জ্বলে উঠল, তারা রেগে আগুন হয়ে নিজের জায়গায় ফিরে গেল।
11 Amazia akajipa ujasiri na kuwaongoza watu wake kwenda nje kwenye bonde la chumvi, huko akawashinda wanaueme elfu kumi wa Seiri.
১১পরে অমৎসিয় নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর লোকেদের বের করে লবণ উপত্যকায় গিয়ে সেয়ীর সন্তানদের দশ হাজার লোককে হত্যা করলেন।
12 Jeshi la Yuda likawachukua elfu kumi wengine wakiwa hai. Wakawapeleka juu ya mwamba na kuwarushwa chini kutoka huko, hivyo wote wakavunjika vunjika katika vipande.
১২আর যিহূদার সন্তানরা তাদের দশ হাজার জীবিত লোককে বন্দি করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে নীচে ফেলে দিল, এতে তারা সবাই একেবারে থেঁৎলে গেল।
13 Lakini watu wa jeshi ambalo Amazia alilirudisha, ili kwamba wasiende naye vitani, wakauvamia mji Yuda kuanzia Somaria hadi Beth- horoni. Wakawapiga watu elfu tatu na kuwateka wengi sana.
১৩কিন্তু অমৎসিয় নিজের সঙ্গে যুদ্ধ করতে না দিয়ে যে সৈন্যদল কে ফিরিয়ে দিয়েছিলেন, তারা শমরিয়া থেকে বৈৎ-হোরোণ পর্যন্ত যিহূদার নগর আক্রমণ করে তাদের তিন হাজার লোককে আঘাত করল এবং অনেক জিনিস লুট করে নিয়ে গেল।
14 Sasa ikawa kwamba baada ya Amazia kurudi kutoka kuwachinja Waedomu, akaileta miungu ya watu wa Seiri, na kuisimamisha iwe miungu yake. Akainama chini mbele ya hiyo miungu na kuitolea sadaka za uvumba.
১৪ইদোমীয়দের হত্যা করে ফিরে আসবার পর অমৎসিয় সেয়ীর সন্তানদের প্রতিমাগুলি সঙ্গে করে নিয়ে আসলেন, নিজের দেবতা হিসাবে তাদের স্থাপন করলেন এবং তাদেরকে প্রণাম করতে ও তাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাতে লাগলেন।
15 Hivyo hasira ya Yahwe ikawaka zidi ya Amazia. Akamtuma nabii kwake, ambaye alisema, “Kwa nini umeitafuta miungu ya watu ambayo haikuwaokoa hata watu wake yenyewe zidi ya mkono wako?”
১৫এতে অমৎসিয়ের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল, তিনি একজন ভাববাদীকে তাঁর কাছে পাঠালেন; ভাববাদী তাঁকে বললেন, “ঐ লোকদের যে দেবতারা নিজের হাত থেকে তাদের প্রজাদেরকে উদ্ধার করে নি, আপনি তাদের কেন খোঁজ করেছন?”
16 Akiwa kwamaba yule nabii alipokuwa anaongea naye, mfalme akamwambia, “Je, wewe tumekufanya kuwa mshauri wa mfalme? Acha! Kwa nini ujitakie kuuawa?” Kisha nabii akaacha na kusema, ninajua kwamba Mungu ameamua kukuangaamiza kwa sababu umefanya tendo hili na hujasikilisa ushauri wangu.”
১৬তাঁর এই কথার উত্তরে রাজা তাকে বললেন, “আমরা কি তোমাকে রাজার মন্ত্রীর পদে নিযুক্ত করেছি? তুমি থামবে নাকি মার খাবে?” তখন সেই ভাববাদী থামলেন, তবুও বললেন, “আমি জানি, ঈশ্বর আপনাকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন, কারণ আপনি এই কাজ করেছেন, আর আমার পরামর্শ শোনেন নি।”
17 Kisha Amazia akashauriana na washauri na kutuma wajumbe kwa Yehoashi mwana wa Yehoahazi mwana wa Yehu, mfalme wa Israel. akisema, “Njoni, tukutane uso kwa uso katika vita”.
১৭পরে যিহূদার রাজা অমৎসিয় পরামর্শ করে যেহূর নাতি যিহোয়াহসের ছেলে ইস্রায়েলের রাজা যোয়াশের কাছে বলে পাঠালেন, “আসুন, আমরা মুখোমুখি হই।”
18 Lakini Yehoashi mfalme wa Israeli akatuma wajumbe kwa Amaziahi mfalme wa Yuda, akisema, Mbaruti uliokuwa Lebanoni ulituma ujumbe kwa mwerezi ulioko Lebanoni, ukisema, Mtoe binti yako kwa mwanangu awe mke wake; lakini akapita hayawani katika Lebanoni akatembea na kuukanyaga chini mbaruti.
১৮তখন ইস্রায়েলের রাজা যোয়াশ যিহূদার রাজা অমৎসিয়ের বলে পাঠালেন, “লিবানোনের শিয়ালকাঁটা লিবানোনেরই এরস গাছের কাছে বলে পাঠালেন, ‘আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও;’ তারপর লিবানোনের একটি বুনো জন্তু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।
19 Umesema, 'Ona, nimeipiga Edomu,' na moyo wako umekuinua juu. Jipe fahari katika ushindi wako, lakini ukae nyumbani, kwa maana ni kwa nini ujisababishie matatizo mwenyewe na kuanguka, wote wewe na Yuda pamoja nawe?'
১৯তুমি বলছ, ‘দেখ, আমি ইদোমকে আঘাত করেছি;’ মনে মনে এই কথা ভেবে আপনি গর্ব করছেন; এখন তুমি ঘরে বসে থাক, অমঙ্গলের সঙ্গে বিরোধ করতে কেন এগিয়ে যাবে এবং তুমি ও যিহূদা, উভয়ে কেন ধ্বংস হবে?”
20 Lakini Amazia hakusikiliza, kwa sababu tukio hili lilikuwa limetoka kwa Mungu, ili awatie Waisraeli katika mkono wa adui zao, kwa sababu walikuwa wametafuta ushauri kutoka kwa miungu ya Edomu.
২০কিন্তু অমৎসিয় সেই কথা শুনলেন না, কারণ লোকেরা ইদোমের দেবতাদের খোঁজ করেছিল বলে তারা যেন শত্রুদের হাতে ধরা পড়ে, তাই এটা ঈশ্বর থেকে হল।
21 Kwa hiyo, Yehoashsi, mfalme wa Israeli, akavamia; yeye na Amazia, mfalme wa Yuda, wakakutana uso kwa uso huko Beth -shemishi, ulioko Yuda.
২১পরে ইস্রায়েলের রাজা যোয়াশ যুদ্ধে গেলেন এবং যিহূদার দখলে থাকা বৈৎ-শেমশে তিনি ও যিহূদার রাজা অমৎসিয় একে অন্যের মুখোমুখি হলেন।
22 Yuda akashindwa mbele za Israeli, na kila mtu akarudi nyumbani.
২২তখন ইস্রায়েলের কাছে যিহূদা সম্পূর্ণভাবে হেরে গেল, প্রত্যেকে নিজের নিজের তাঁবুতে পালিয়ে গেল।
23 Yehoashi, mfalme wa Israeli, akamkamata Amazia mwana wa Yehoashi mana wa Ahazia, mfalme wa Yuda, huko Beth - shemeshi. Akamleta Yerusalemu na kuuangusha chini ukuta wa Yerusalemu kuanzia Lango la Efraimu hadi kona ya Lango, umbali wa mikono mia nne.
২৩আর ইস্রায়েলের রাজা যোয়াশ বৈৎ-শেমশে যিহোয়াহসের নাতি, যোয়াশের ছেলে, যিহূদার রাজা অমৎসিয়কে বন্দী করে যিরূশালেমে আনলেন এবং ইফ্রয়িমের দরজা থেকে কোণের দরজা পর্যন্ত যিরূশালেমের চারশো হাত লম্বা প্রাচীর ভেঙে ফেললেন।
24 Akachukua dhahabu na fedha zote, vitu vyote vilivyoonekana akatika nyumba aya Mungu kwa Obedi Edomu, na vitu vya thamanai katika nyumba ya mfalme, na mateka pia, na akarudi Samaria.
২৪আর ঈশ্বরের গৃহে ওবেদ-ইদোমের দখলে যত সোনা, রূপা ও পাত্র পাওয়া গিয়েছিল, সে সমস্ত এবং রাজবাড়ীর ধন-সম্পদ ও জামিন হিসাবে কতগুলি মানুষকে নিয়ে শমরিয়াতে ফিরে গেলেন।
25 Amazia mwana wa Yoashi, mfalme wa Yuda, aliishi miaka kumi na tano baada ya kifo cha Yehoashi, mwana wa Yehoahazi, mfalme wa Israeli.
২৫ইস্রায়েলের রাজা যিহোয়াহসের ছেলে যোয়াশের মৃত্যুর পরে যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয় আরও পনেরো বছর বেঁচে ছিলেন।
26 Kwa mambo mengingine kuhusu Amzia, mwanzo na mwisho, tazama, je, hayajaandikwa katika kitabu cha wafalme wa Israeli?
২৬অমৎসিয়ের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে কি লেখা নেই?
27 Sasa kutoka wakati amabaoa Amazia aligeukia mbali asimfuate Yahwe, walianza kupanga njama zidi yake katika Yerusalemu. Akakimbilia Lachishi, lakini wakatuma watu nyuma yake wamfuate Lachishsi na walimuua huko.
২৭অমৎসিয় সদাপ্রভুর পথে চলা থেকে সরে যাওয়ার পর লোকেরা যিরূশালেমে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এতে তিনি লাখীশে পালিয়ে গেলেন, কিন্তু তারা তাঁর পিছনে পিছনে লাখীশে লোক পাঠিয়ে সেখানে তাঁকে হত্যা করল।
28 Wakamleta juu ya farasis na wakamzika pamoja na babu zake kataika Mji wa Yuda.
২৮পরে ঘোড়ার পিঠে করে তাঁকে এনে যিহূদার নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর কবর দিল।

< 2 Nyakati 25 >