< Zaburi 45 >

1 Kwa mwimbishaji. Mtindo wa utenzi wa “Yungiyungi.” Utenzi wa wana wa Kora. Wimbo wa arusi. Moyo wangu umesisimuliwa na jambo jema ninapomsimulia mfalme mabeti yangu; ulimi wangu ni kalamu ya mwandishi stadi.
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। করোহ-সন্তানদের মস্কীল। একটি প্রেমের গীত। আমার হৃদয় একটি ভালো বিষয়ের উপর উপচে পড়ছে; আমি রাজার বিষয়ে আমার রচনার শব্দগুলো জোরে জোরে পড়ব; আমার জিভ প্রস্তুত একটি লেখকের কলমের মত।
2 Wewe ni bora kuliko watu wengine wote na midomo yako imepakwa neema, kwa kuwa Mungu amekubariki milele.
তুমি মানুষের সন্তানদের মধ্যে উত্তম; তোমার ঠোঁটের অনুগ্রহ; তাই আমরা জানি যে ঈশ্বর তোমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন।
3 Jifunge upanga wako pajani mwako, ee mwenye nguvu, jivike fahari na utukufu.
বীর, তোমার তরোয়াল তোমার ঊরুর উপর রাখ, তোমার সাথে তোমার গৌরব ও মহিমা।
4 Katika fahari yako, songa mbele kwa ushindi, kwa ajili ya kweli, unyenyekevu na haki, mkono wako wa kuume na uonyeshe matendo ya kutisha.
তোমার মহিমার সাফল্যের কারণের নম্রতা এবং ন্যায়পরায়ণতার উপর জয়লাভ কর; তোমার ডান হাত তোমাকে ভয়ঙ্কর জিনিস শিখাবে।
5 Mishale yako mikali na ichome mioyo ya adui za mfalme, mataifa na yaanguke chini ya nyayo zako.
তোমার তীর ধারালো, লোকেরা তোমার অধীন হয়, তোমার লোকেরা তোমার নীচে পড়ে আছে; তোমার তীর রাজার শত্রুদের হৃদয়ে বিদ্ধ হয়।
6 Ee Mungu, kiti chako cha enzi kitadumu milele na milele, fimbo ya utawala wa haki itakuwa fimbo ya utawala wa ufalme wako.
ঈশ্বর, তোমাকে যে সিংহাসন দিয়েছেন তা চিরদিনের জন্য হচ্ছে; তোমার রাজদন্ড ন্যায়বিচারের রাজদন্ড।
7 Unaipenda haki na kuchukia uovu; kwa hiyo Mungu, Mungu wako, amekuweka juu ya wenzako, kwa kukupaka mafuta ya furaha.
তুমি ধার্মিকতাকে ভালবাসো এবং দুষ্টতাকে ঘৃণা কর; অতএব ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমাকে অভিষিক্ত করেছেন, তোমার সঙ্গীদের চেয়ে বেশি পরিমাণে আনন্দ তেল দিয়ে।
8 Mavazi yako yote yana harufu nzuri ya manemane, udi na mdalasini; kutoka kwenye majumba ya kifalme yaliyopambwa kwa pembe za ndovu, sauti za vinanda vya nyuzi zinakufanya ufurahi.
গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সব পোশাক সুবাসিত হয়; হাতির দাঁতের প্রাসাদ থেকে তারযুক্ত যন্ত্রগুলো তোমাকে আনন্দিত করেছে।
9 Binti za wafalme ni miongoni mwa wanawake wako waheshimiwa; kuume kwako yupo bibi arusi malkia aliyevaa dhahabu ya Ofiri.
তোমাদের সম্মানিত নারীদের মধ্যে রাজকন্যারা রয়েছেন; তোমার ডান হাতে দিকে ওফীরের সোনার মধ্যে পরিহিত রানী দাঁড়িয়ে আছেন।
10 Sikiliza, ewe binti, fikiri na utege sikio: Sahau watu wako na nyumba ya baba yako.
১০শোন মেয়ে, ভেবে দেখ এবং কান দাও; তোমার নিজের লোকেদের ও তোমার বাবার বাড়ি ভুলে যাও।
11 Mfalme ameshangazwa na uzuri wako; mheshimu, kwa kuwa yeye ni bwana wako.
১১এই ভাবে রাজা তোমার সৌন্দর্য বাসনা করবেন; তিনিই তোমার প্রভু; তাঁকে সম্মান কর।
12 Binti wa Tiro atakuletea zawadi, watu wenye utajiri watatafuta upendeleo wako.
১২সোরের-মেয়ে সেখান থেকে উপহারের সাথে আসবেন, ধনী মানুষেরা তোমার কাছে অনুগ্রহের জন্য প্রার্থনা করবে।
13 Utukufu wote una binti mfalme katika chumba chake; vazi lake limefumwa kwa nyuzi za dhahabu.
১৩রাজপ্রাসাদের রাজকীয় মেয়েরা সব মহিমান্বিত হয়; তাঁর পোশাক স্বর্ণের সঙ্গে কাজ করা।
14 Anaongozwa kwa mfalme, akiwa amevalia mavazi yaliyotariziwa, mabikira wenzake wanamfuata na wanaletwa kwako.
১৪তিনি সূচী শিল্পিত পোশাক পড়ে রাজার কাছে আসবে, যে সঙ্গীরা তাকে অনুসরণ করবে তারা কুমারীদের তোমাদের কাছে নিয়ে আসবে।
15 Wanaingizwa ndani kwa shangwe na furaha, na kuingia katika jumba la mfalme.
১৫তারা আনন্দ ও উল্লাসে আসবে, তারা রাজপ্রাসাদে প্রবেশ করবে।
16 Wana wenu watachukua nafasi za baba zenu, mtawafanya wakuu katika nchi yote.
১৬তোমার বাবার জায়গায় তোমার সন্তান থাকবে; তুমি সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে।
17 Nitadumisha kumbukumbu lako katika vizazi vyote, kwa hiyo mataifa watakusifu milele na milele.
১৭আমি তোমার নাম সমস্ত প্রজন্মকে স্মরণ করাব, এই জন্য লোকেরা চিরকাল জন্য তোমাকে ধন্যবাদ দেবে।

< Zaburi 45 >