< Luka 22 >

1 Yanzu fa, Bikin Burodi Marar Yistin da ake kira Bikin Ƙetarewa ya yi kusa,
তখন খামিরহীন রুটির পর্ব, যাকে নিস্তারপর্ব্ব বলে, কাছাকাছি ছিল;
2 manyan firistoci da malaman dokoki kuma suna neman yadda za su kashe Yesu a ɓoye, don suna tsoron mutane.
আর প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা কীভাবে তাঁকে হত্যা করতে পারে, তারই চেষ্টা করছিল, কারণ তারা লোকদের ভয় করত।
3 Shaiɗan kuwa ya shiga Yahuda, wanda ake kira Iskariyot, ɗaya daga cikin Sha Biyun.
আর শয়তান ঈষ্করিয়োতীয় নামে যিহূদার ভিতরে প্রবেশ করল, এ সেই বারো জনের একজন।
4 Sai Yahuda ya je ya tattauna da manyan firistoci, da ma’aikatan’yan gadin haikali, a kan yadda zai ba da Yesu a gare su.
তখন সে গিয়ে প্রধান যাজকদের ও সেনাপতিদের সাথে কথাবার্তা বলল, কীভাবে তাঁকে তাদের হাতে সমর্পণ করতে পারবে।
5 Suka kuwa yi murna, suka yarda su ba shi kuɗi.
তখন তারা আনন্দিত হল ও তাকে টাকা দিতে প্রতিজ্ঞা করল। তাতে সে রাজি হল এবং
6 Ya ko yarda, ya fara neman zarafin da zai ba da Yesu a gare su, sa’ad da taro ba sa nan tare da shi.
জনতার নজরের বাইরে তাঁকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল।
7 Sai ranar Bikin Burodi Marar Yisti ta kewayo, wato, ranar hadayar ɗan ragon kafara na Bikin Ƙetarewa.
পরে খামিরহীন রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলি দিতে হত, সেই দিন আসল।
8 Sai Yesu ya aiki Bitrus da Yohanna, ya ce musu, “Ku je ku yi shirye-shiryen Bikin Ƙetarewar da za mu ci.”
তখন তিনি পিতর ও যোহনকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা গিয়ে নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত কর, আমরা ভোজন করব।
9 Suka tambaye shi suka ce, “Ina kake so mu je mu yi shirin?”
তারা বললেন, কোথায় প্রস্তুত করব?
10 Ya amsa ya ce, “Sa’ad da kuka shiga cikin gari, za ku sadu da wani mutum yana ɗauke da tulun ruwa. Ku bi shi zuwa gidan da zai shiga.
১০আপনার ইচ্ছা কি? তিনি তাদেরকে বললেন, দেখ, তোমরা সবাই শহরে ঢুকলে এমন একজন লোকের দেখা পাবে, যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে; তোমরা তার পেছনে পেছনে যেও; সে যে বাড়িতে ঢুকবে।
11 Ku ce wa maigidan, Malam ya aike mu mu ce maka, ‘Ina ɗakin baƙi, inda ni da almajiraina za mu ci abincin Bikin Ƙetarewa?’
১১আর সেই বাড়ির মালিককে বোলো, গুরু বলেছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্বের ভোজ খেতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়?
12 Zai nuna muku wani babban ɗakin sama a shirye. Nan za ku yi shirin.”
১২তাতে সে তোমাদের সাজানো একটি ওপরের বড় ঘর দেখিয়ে দেবে;
13 Sai suka tafi, suka kuma iske kome kamar yadda Yesu ya faɗa musu. Sai suka shirya Bikin Ƙetarewa.
১৩সেই জায়গায় প্রস্তুত কর। তারা গিয়ে, তিনি যেরকম বলেছিলেন, সেরকম দেখতে পেলেন; পরে তাঁরা নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করলেন।
14 Da lokaci ya yi, sai Yesu ya zauna tare da manzanninsa don cin abinci.
১৪পরে দিন হলে তিনি ও প্রেরিতরা একসঙ্গে ভোজে অংশগ্রহণ করলেন।
15 Sai ya ce musu, “Na yi marmari ƙwarai don in ci wannan Bikin Ƙetarewa tare da ku, kafin in sha wahala.
১৫তখন তিনি তাদের বললেন, আমার দুঃখভোগের আগে তোমাদের সাথে আমি এই নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করতে আমি খুব ইচ্ছা করছি;
16 Ina dai gaya muku, ba zan ƙara cinsa ba, sai ya sami cika a mulkin Allah.”
১৬কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে এ পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি এ আর ভোজন করব না।
17 Bayan ya ɗauki kwaf ruwan inabi, ya yi godiya, sai ya ce, “Ku karɓa, ku rarraba wa junanku.
১৭পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে বললেন, এটা নাও এবং নিজেদের মধ্যে ভাগ কর;
18 Ina dai gaya muku, ba zan ƙara sha daga’ya’yan inabi ba, sai mulkin Allah ya zo.”
১৮কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয়, এখন থেকে সেই পর্যন্ত আমি আঙ্গুর ফলের রস পান করব না।
19 Sai ya ɗauki burodi ya yi godiya, ya kakkarya ya ba su, da cewa, “Wannan jikina ne, da aka bayar dominku. Ku riƙa yin haka don tunawa da ni.”
১৯পরে তিনি রুটী নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং তাদেরকে দিলেন, আর বললেন, “এটা আমার শরীর যেটা তোমাদের দেওয়া হয়েছে। এটি আমার স্মরণে কর।
20 Haka kuma, bayan abincin, ya ɗauki kwaf ruwan inabi ya ce, “Wannan kwaf ruwan inabi shi ne, na sabon alkawari cikin jinina, da aka zubar dominku.
২০আর সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য বাহিত হয়।
21 Amma hannun wanda zai ci amanata, yana cin abincin tare da ni.
২১কিন্তু দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করছে, তার হাত আমার সঙ্গে টেবিলের উপরে রয়েছে।
22 Ɗan Mutum zai mutu kamar yadda aka ƙaddara, amma kaiton mutumin da zai bashe shi.”
২২কারণ যেমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মনুষ্যপুত্র যাচ্ছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে তিনি সমর্পিত হন।”
23 Sai suka fara tambayar junansu, ko wane ne a cikinsu zai yi wannan.
২৩তখন্ তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, “তবে আমাদের মধ্যে এ কাজ কে করবে?”
24 Gardama ta tashi a tsakaninsu, a kan ko wane ne a cikinsu ya fi girma.
২৪আর তাদের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হল যে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে গণ্য।
25 Yesu ya ce musu, “Sarakunan Al’ummai suna nuna iko a kan mutanensu, kuma waɗanda suke nuna iko a kansu, suna kiran kansu Masu Taimakon mutane.
২৫কিন্তু তিনি তাদের বললেন, অইহূদিদের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে এবং তাদের উপর যার কর্তৃত্ব থাকে তাকে সম্মানীয় শাসক বলে।
26 Amma ku, kada ku zama haka. A maimakon haka, sai dai wanda ya fi girma a cikinku, ya zama kamar wanda ya fi ƙanƙanta, wanda kuma ke mulki, ya zama kamar mai hidima.
২৬কিন্তু তোমরা সেই রকম হয়ো না; বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, সে ছোটোর মত হোক; এবং যে প্রধান, সে দাসের মত হোক।
27 Wane ne ya fi girma? Wanda yake zaune a tebur ne, ko kuma shi da yake yin hidima? Ashe, ba wanda yake zaune a tebur ba ne? Amma ga ni, ni mai yin hidima ne a cikinku.
২৭কারণ, কে শ্রেষ্ঠ? যে ভোজনে বসে, না পরিবেশন করে? যে ভোজনে বসে সেই কি না? কিন্তু আমি তোমাদের মধ্যে দাসের মত আছি।
28 Ku ne kuka tsaya tare da ni a gwaje-gwajen da na sha.
২৮তোমরাই আমার সব পরীক্ষায় তো আমার সঙ্গে রয়েছ;
29 Daidai kamar yadda Ubana ya ba ni mulki, haka ni ma nake ba ku.
২৯আর আমার পিতা যেমন আমার জন্য নির্ধারণ করেছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নির্ধারণ করছি,
30 Saboda ku ci, ku sha a teburina a cikin mulkina. Kuma ku zauna a kan gadon sarauta, ku yi wa kabilu goma sha biyu na Isra’ila shari’a.
৩০যেন তোমরা আমার রাজ্যে আমার সঙ্গে ভোজন পান কর; আর তোমরা সিংহাসনে বসে ইস্রায়েলের বারো বংশের বিচার করবে।
31 “Siman, Siman, Shaiɗan ya nemi izini ya sheƙe kakamar alkama.
৩১শিমোন, শিমোন, দেখ, গমের মত চেলে বের করার জন্য শয়তান তোমাদের নিজের বলে চেয়েছে;
32 Amma na yi maka addu’a, Siman, domin kada bangaskiyarka ta kāsa. Bayan ka juyo, ka ƙarfafa’yan’uwanka.”
৩২কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তোমাদের বিশ্বাসে ভাঙ্গন না ধরে; আর তুমিও একবার ফিরলে পর তোমার ভাইদের সুস্থির করও।
33 Amma ya amsa ya ce, “Ubangiji, ina a shirye in tafi tare da kai har kurkuku, ko mutuwa ma.”
৩৩তিনি তাকে বললেন, প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যেতে এবং মরতেও রাজি আছি।
34 Yesu ya ce, “Ina gaya maka Bitrus, kafin zakara ya yi cara yau, za ka yi mūsun sanina sau uku.”
৩৪তিনি বললেন, পিতর আমি তোমাকে বলছি, যে পর্যন্ত তুমি আমাকে চেন না বলে তিনবার অস্বীকার করবে, সেই পর্যন্ত আজ মোরগ ডাকবে না।
35 Sai Yesu ya tambaye, su ya ce, “Lokacin da na aike ku ba tare da jakar kuɗi, ko jaka, ko takalma ba, kun rasa wani abu?” Suka amsa, “Babu.”
৩৫আর তিনি তাদের বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়েছিলাম, তখন কি কিছুরই অভাব হয়েছিল? তারা বললেন কিছুই না।
36 Ya ce musu, “Amma yanzu, in kuna da jakar kuɗi, ko jaka, ku ɗauka. In kuma ba ku da takobi, ku sayar da rigarku, ku saya.
৩৬তখন তিনি তাদের বললেন, এখন যার থলি আছে, সে তা নিয়ে যাক, সেইভাবে ঝুলিও নিয়ে নিক; এবং যার নেই, সে নিজের পোষাক বিক্রি করে তলোয়ার কিনুক।
37 A rubuce yake cewa, ‘An lissafta shi tare da masu zunubi.’ Ina kuwa gaya muku, dole wannan ya cika a kaina. I, abin da aka rubuta a kaina yana kusan cikawa.”
৩৭কারণ আমি তোমাদের বলছি, এই যে কথা শাস্ত্রে লেখা আছে, “আর তিনি অধার্মিকদের সঙ্গে গণ্য হলেন” তা আমাতে পূর্ণ হতে হবে; কারণ আমার বিষয়ে যা, তা পূর্ণ হচ্ছে।
38 Almajiran suka ce, “Duba Ubangiji, ga takuba biyu.” Yesu ya ce, “Ya isa.”
৩৮তখন তারা বললেন, প্রভু, দেখুন, দুটি তলোয়ার আছে। তিনি তাদের বললেন, এই যথেষ্ট।
39 Yesu ya fita zuwa Dutsen Zaitun kamar yadda ya saba, almajiransa kuma suka bi shi.
৩৯পরে তিনি বাইরে এসে নিজের নিয়ম অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যরাও তার পিছন পিছন গেলেন।
40 Da ya kai wurin, sai ya ce musu, “Ku yi addu’a don kada ku fāɗi cikin jarraba.”
৪০সেই জায়গায় আসলে পর তিনি তাদের বললেন, তোমরা প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।
41 Sai ya janye daga wurinsu, misalin nisan jifa, ya durƙusa a ƙasa ya yi addu’a,
৪১পরে তিনি তাদের থেকে কিছু দূরে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে লাগলেন, বললেন,
42 “Uba, in ka yarda, ka ɗauke mini wannan kwaf, amma ba nufina ba, sai dai naka.”
৪২পিতা যদি তোমার ইচ্ছা হয়, আমার থেকে এই দুঃখের পানপাত্র দূর কর; তবুও আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক
43 Wani mala’ika daga sama ya bayyana gare shi, ya ƙarfafa shi.
৪৩তখন স্বর্গ থেকে এক দূত দেখা দিয়ে তাঁকে সবল করলেন।
44 Domin tsananin azaba, sai ya ƙara himma cikin addu’a, zuffansa kuma na ɗigowa ƙasa kamar jini.
৪৪পরে তিনি করুন দুঃখে মগ্ন হয়ে আরো একমনে প্রার্থনা করলেন; আর তার ঘাম যেন রক্তের আকারে বড় বড় ফোঁটা হয়ে জমিতে পড়তে লাগল।
45 Da ya tashi daga addu’a, ya koma inda almajiransa suke, sai ya iske su suna barci, daga gajiyar baƙin ciki.
৪৫পরে তিনি প্রার্থনা করে উঠলে পর শিষ্যদের কাছে এসে দেখলেন, তারা দুঃখের জন্য ঘুমিয়ে পড়েছে,
46 Ya tambaye su, “Don me kuke barci? Ku tashi ku yi addu’a, don kada ku fāɗi cikin jarraba.”
৪৬আর তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? ওঠ, প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।
47 Yana cikin magana sai ga taro sun zo. Mutumin nan da ake kira Yahuda, ɗaya daga cikin Sha Biyun, shi ya bi da su. Sai ya matso kusa da Yesu don yă yi masa sumba.
৪৭তিনি কথা বলছেন, এমন দিন দেখ, অনেক লোক এবং যার নাম যিহূদা সেই বারো জনের মধ্যে একজন সে তাদের আগে আগে আসছে; সে যীশুকে চুম্বন করবার জন্য তাঁর কাছে আসল।
48 Amma Yesu ya tambaye shi ya ce, “Yahuda, ashe, da sumba za ka bashe Ɗan Mutum?”
৪৮কিন্তু যীশু তাকে বললেন, যিহূদা, চুম্বনের মাধ্যমে কি মনুষ্যপুত্রকে সমর্পণ করছ?
49 Da masu bin Yesu suka ga abin da zai faru, sai suka ce, “Ubangiji, mu yi sara da takubanmu ne?”
৪৯তখন কি কি ঘটবে, তা দেখে যারা তাঁর কাছে ছিলেন, তারা বললেন, প্রভু আমরা কি তলোয়ারের আঘাত করব?
50 Sai ɗayansu ya kai sara ga bawan babban firist, ya sare kunnen damansa.
৫০আর তাদের মধ্যে এক ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন।
51 Amma Yesu ya amsa ya ce, “Kada a ƙara yin wannan!” Sai ya taɓa kunnen mutumin da aka sara, ya warkar da shi.
৫১কিন্তু যীশু উত্তরে বললেন, এই পর্যন্ত শান্ত হও। পরে তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন।
52 Sai Yesu ya ce wa manyan firistoci, da ma’aikatan’yan gadin haikali, da dattawa, waɗanda suka zo don su kama shi, “Ina jagoran wani tawaye ne, da za ku zo da takuba da sanduna?
৫২আর তার বিরুদ্ধে যে প্রধান যাজকেরা, ধর্মগৃহের সেনাপতি ও প্রাচীনেরা এসেছিল, যীশু তাদের বললেন, লোকে “যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি খড়গ ও লাঠি নিয়ে কি তোমরা আসলে?
53 Kullum ina tare da ku a filin haikali, amma ba ku kama ni ba. Amma wannan ne sa’a naku, lokacin da duhu yake mulki.”
৫৩আমি যখন প্রতিদিন ধর্মগৃহে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমায় উপরে হাত রাখেনি; কিন্তু এই তোমাদের দিন এবং অন্ধকারের কর্তৃত্ব।”
54 Sai suka kama shi suka kai shi gidan babban firist. Bitrus ya bi su daga nesa.
৫৪পরে তারা তাঁকে ধরে নিয়ে গেল এবং মহাযাজকের বাড়িতে আনলো; আর পিতর দূরে থেকে পিছন পিছন চললেন।
55 Amma da suka hura wuta a tsakiyar harabar gidan, kowa ya zauna, sai Bitrus ya zo ya zauna tare da su.
৫৫পরে লোকেরা উঠোনের মধ্যে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসলে পিতর তাদের মধ্যে বসলেন।
56 Wata baiwa ta gan shi zaune kusa da wutar. Ta dube shi sosai sa’an nan, ta ce, “Ai, wannan mutum ma yana tare da shi.”
৫৬তিনি সেই আলোর কাছে বসলে এক দাসী তাকে দেখে তার দিকে এক নজরে চেয়ে বলল, এ ব্যক্তি ওর সঙ্গে ছিল।
57 Amma ya yi mūsu ya ce, “Mace, ban san shi ba!”
৫৭কিন্তু তিনি অস্বীকার করে বললেন, না, নারী! আমি ওকে চিনি না।
58 Bayan ɗan lokaci kaɗan, wani dabam ya gan shi ya ce, “Kai ma ɗayansu ne.” Bitrus ya amsa ya ce, “Kai, ba na cikinsu!”
৫৮একটু পরে আর একজন তাকে দেখে বলল, তুমিও তাদের একজন। পিতর বললেন, না, আমি নই।
59 Bayan kamar sa’a ɗaya, sai wani mutum ya ce, “Ba shakka, mutumin nan ma yana tare da shi, don shi mutumin Galili ne.”
৫৯ঘন্টাখানেক পরে আর একজন জোর দিয়ে বলল, সত্যি, এ ব্যক্তিও তাঁর সঙ্গে ছিল, কারণ এ গালীলীয় লোক।
60 Bitrus ya amsa ya ce, “Kai, ban ma san abin da kake magana a kai ba!” Yana cikin magana, sai zakara ya yi cara.
৬০তখন পিতর বললেন, দেখ, তুমি কি বলছ, আমি বুঝতে পারছি না। তিনি কথা বলছিলেন, আর অমনি মোরগ ডেকে উঠল।
61 Ubangiji kuma ya juya ya kafa wa Bitrus ido. Sai Bitrus ya tuna da maganar da Ubangiji ya ce masa, “Kafin zakara ya yi cara yau, za ka yi mūsun sanina sau uku.”
৬১আর প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে নজর দিলেন; তাতে প্রভু এই যে কথা বলেছিলেন, “আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” তা পিতরের মনে পড়ল।
62 Sai ya fita waje, ya yi kuka mai zafi.
৬২আর তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন।
63 Mutanen da suke gadin Yesu suka fara masa ba’a da dūka.
৬৩আর যে লোকেরা যীশুকে ধরেছিল, তারা তাঁকে ঠাট্টা ও মারধর করতে শুরু করল।
64 Suka rufe masa idanu suna tambaya cewa, “Ka yi annabci! Wa ya mare ka?”
৬৪আর তাঁর চোখ ঢেকে জিজ্ঞাসা করল, ভাববাণী বল দেখি, “কে তোকে মারলো?”
65 Suka kuma yi masa waɗansu baƙaƙen maganganu masu yawa.
৬৫আর তারা ঈশ্বরনিন্দা করে তাঁর বিরুদ্ধে আরো অনেক কথা বলতে লাগল।
66 Da gari ya waye, sai majalisar dattawa na mutane, da manyan firistoci, da malaman dokoki, suka taru wuri ɗaya. Sai aka kawo Yesu a gabansu.
৬৬যখন দিন হল, তখন লোকদের প্রাচীন নেতারা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষক একসঙ্গে মিলিত হল এবং নিজেদের সভার মধ্যে তাঁকে নিয়ে এসে বলল।
67 Suka ce, “Ka faɗa mana, ko kai ne Kiristi?” Yesu ya amsa ya ce, “Ko na gaya muku, ba za ku gaskata ni ba,
৬৭তুমি যদি সেই খ্রীষ্ট হও, তবে আমাদের বল, তিনি তাদের বললেন, “যদি তোমাদের বলি, তোমরা বিশ্বাস করবে না;
68 in kuma na yi muku tambaya ba za ku iya ba ni amsa ba.
৬৮আর যদি তোমাদের জিজ্ঞাসা করি, কোনো উত্তর দেবে না;”
69 Amma daga yanzu, Ɗan Mutum zai zauna a hannun dama na Allah Mai Iko.”
৬৯কিন্তু এখন থেকে মনুষ্যপুত্র ঈশ্বরের শক্তির ডান পাশে বসে থাকবেন।
70 Sai dukansu suka yi tambaya suka ce, “Wato, kai Ɗan Allah ke nan?” Ya amsa ya ce, “Kun faɗa daidai, ni ne.”
৭০তখন সবাই বলল, তবে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাদের বললেন, তোমরাই তো বলছ যে, “আমিই সেই।”
71 Sai suka ce, “Wace shaida kuma muke nema? Ai, mun ji abin da ya ce da bakinsa.”
৭১তখন তারা বলল, “আর সাক্ষ্যে আমাদের কি প্রয়োজন? আমরা নিজেরাই তো তাঁর মুখে শুনলাম।”

< Luka 22 >