< Farawa 3 >

1 To, maciji dai ya fi kowane a cikin namun jejin da Ubangiji Allah ya yi wayo. Ya ce wa macen, “Tabbatacce ne Allah ya ce, ‘Kada ku ci daga kowane itace a lambu’?”
সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”
2 Macen ta ce wa macijin, “Za mu iya ci daga’ya’ya itatuwa a lambun,
নারী সাপকে বললেন, “আমরা এই বাগানের সব গাছের ফল খেতে পারি;
3 amma Allah ya ce, ‘Kada ku ci daga’ya’yan itacen da yake tsakiyar lambu, kada kuma ku taɓa shi, in ba haka ba kuwa za ku mutu.’”
কেবল বাগানের মাঝখানে যে গাছ আছে, সেই ফলের বিষয় ঈশ্বর বলেছেন, তোমরা তা খেও না, ছুঁয়েও দেখ না, তা করলে মরবে।”
4 Maciji ya ce wa macen, “Tabbatacce ba za ku mutu ba.
তখন সাপ নারীকে বলল, “কোনোভাবেই মরবে না;
5 Gama Allah ya san cewa sa’ad da kuka ci daga itacen idanunku za su buɗe, za ku kuma zama kamar Allah, ku san abin da yake mai kyau da abin da yake mugu.”
কারণ ঈশ্বর জানেন, যে দিন তোমরা তা খাবে, সেই দিন তোমাদের চোখ খুলে যাবে। তাতে তোমরা ঈশ্বরের মতো হয়ে সদসদ-জ্ঞান লাভ করবে।”
6 Sa’ad da macen ta ga’ya’yan itacen suna da kyau don abinci, abin sha’awa ga ido, abin marmari kuma don samun hikima, sai ta tsinka ta ci, ta kuma ba da waɗansu wa mijinta wanda yake tare da ita, shi ma ya ci.
নারী যখন দেখলেন, ঐ গাছ সুখাদ্যদায়ক ও চোখের লোভজনক, আর ঐ গাছ জ্ঞানদায়ক বলে বাঞ্ছনীয়, তখন তিনি তার ফল পেড়ে খেলেন; পরে নিজের স্বামীকেও দিলেন, আর তিনিও খেলেন।
7 Sa’an nan idanun dukansu biyu suka buɗe, suka kuma gane tsirara suke; saboda haka suka ɗinɗinka ganyayen ɓaure suka yi wa kansu sutura.
তাতে তাঁদের উভয়ের চোখ খুলে গেল এবং তাঁরা বুঝতে পারলেন যে তাঁরা উলঙ্গ; আর ডুমুর গাছের পাতা জুড়ে ঘাগরা তৈরী করে নিলেন।
8 Da mutumin da matarsa suka ji motsin Ubangiji Allah yana takawa a lambun a sanyin yini, sai suka ɓuya daga Ubangiji Allah a cikin itatuwan lambu.
পরে তাঁরা সদাপ্রভু ঈশ্বরের রব শুনতে পেলেন, তিনি দিনের রবেলায় বাগানে চলাফেরা করছিলেন; তাতে আদম ও তাঁর স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সামনে থেকে বাগানের গাছ সকলের মধ্যে লুকালেন।
9 Amma Ubangiji Allah ya kira mutumin ya ce, “Ina kake?”
তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, “তুমি কোথায়?”
10 Ya ce, “Na ji ka a cikin lambu, na kuwa ji tsoro gama ina tsirara, saboda haka na ɓuya.”
১০তিনি বললেন, “আমি বাগানে তোমার কথা শুনে ভয় পেলাম, কারণ আমি উলঙ্গ, তাই নিজেকে লুকিয়েছি।”
11 Sai ya ce, “Wa ya faɗa maka cewa kana tsirara? Ko dai ka ci daga itacen da na umarce ka kada ka ci ne?”
১১তিনি বললেন, “তুমি যে উলঙ্গ, এটা তোমাকে কে বলল?” যে গাছের ফল খেতে তোমাকে বারণ করেছিলাম, তুমি কি তার ফল খেয়েছ?
12 Mutumin ya ce, “Macen da ka sa a nan tare da ni, ita ta ba ni waɗansu’ya’ya daga itacen, na kuwa ci.”
১২তাতে আদম বললেন, “তুমি আমার সঙ্গিনী করে যে স্ত্রীকে দিয়েছ, সে আমাকে ঐ গাছের ফল দিয়েছিল, তাই খেয়েছি।”
13 Sai Ubangiji Allah ya ce wa matar, “Me ke nan kika yi?” Matar ta ce, “Macijin ne ya ruɗe ni, na kuwa ci.”
১৩তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি এ কি করলে?” নারী বললেন, “সাপ আমাকে ভুলিয়েছিল, তাই খেয়েছি।”
14 Saboda haka Ubangiji Allah ya ce wa macijin, “Saboda ka yi haka, “Na la’anta ka cikin dukan dabbobi da kuma cikin dukan namun jeji! Daga yanzu rubda ciki za ka yi tafiya turɓaya kuma za ka ci dukan kwanakin rayuwarka.
১৪পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি এই কাজ করেছ, এই জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
15 Zan kuma sa ƙiyayya tsakaninka da macen, tsakanin zuriyarka da zuriyarta. Zai ragargaje kanka, kai kuma za ka sari ɗiɗɗigensa.”
১৫আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাব; সে তোমার মাথা ভেঙে দেবে এবং তুমি তার পাদমূল দংশন করবে।”
16 Sa’an nan ya ce wa macen, “Zan tsananta naƙudarki ainun, da azaba kuma za ki haifi’ya’ya. Za ki riƙa yin marmarin mijinki zai kuwa yi mulki a kanki.”
১৬পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”
17 Ga Adamu kuwa ya ce, “Saboda ka saurari matarka, ka kuma ci daga itacen da na ce, ‘Kada ka ci,’ “Za a la’anta ƙasa saboda kai. Da wahala za ka ci daga cikinta dukan kwanakin rayuwarka.
১৭আর তিনি আদমকে বললেন, “যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলেছিলাম, তুমি তা খেওনা, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তার ফল খেয়েছ, এই জন্য তোমার জন্য ভূমি অভিশপ্ত হল; তুমি সারাজীবন কষ্টে তা ভোগ করবে;
18 Za tă ba ka ƙayayyuwa da sarƙaƙƙiya za ka kuwa ci ganyayen gona.
১৮আর মাটিতে তোমার জন্য কাঁটা ও শেয়াল কাঁটা জন্মাবে এবং তুমি জমির ওষধি খাবে।
19 Da zuffan goshinka za ka ci abincinka har ka koma ga ƙasa, da yake daga cikinta aka yi ka. Gama kai turɓaya ne, kuma ga turɓaya za ka koma.”
১৯তুমি ঘাম ঝরা মুখে খাবার খাবে, যে পর্যন্ত তুমি মাটিতে ফিরে না যাবে; তুমি তো তা থেকেই এসেছ; কারণ তোমাকে ধূলো থেকে নেওয়া হয়েছে এবং ধূলোতে মিশে যাবে।”
20 Mutumin ya sa wa matarsa suna, Hawwa’u, gama za tă zama mahaifiyar masu rai duka.
২০পরে আদম নিজের স্ত্রীর নাম হ বা [জীবিত] রাখলেন, কারণ তিনি জীবিত সকলের মা হলেন।
21 Ubangiji Allah ya yi tufafin fata domin Adamu da Hawwa’u, ya kuma yi musu sutura.
২১আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাঁর স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র তৈরী করে তাঁদেরকে পরালেন।
22 Ubangiji Allah ya kuma ce, “To, fa, mutum ya zama kamar ɗaya daga cikinmu, ya san abin da yake mai kyau da abin da yake mugu. Kada a yarda yă miƙa hannunsa yă ɗiba daga itacen rai yă ci, yă kuma rayu har abada.”
২২আর সদাপ্রভু ঈশ্বর বললেন, “দেখ, মানুষ সদসদ-জ্ঞান প্রাপ্ত হবার বিষয়ে আমাদের এক জনের মত হল, এখন যদি সে হাত বাড়িয়ে জীবনবৃক্ষের ফলও পেড়ে খায় ও অনন্তজীবী হয়।”
23 Saboda haka Ubangiji Allah ya kore shi daga Lambun Eden domin yă nome ƙasa wadda aka yi shi.
২৩এই জন্য সদাপ্রভু ঈশ্বর তাঁকে এদনের বাগান থেকে বের করে দিলেন, যেন, তিনি যা থেকে সৃষ্টি, সেই মাটিতে কৃষিকাজ করেন।
24 Bayan da ya kori mutumin, sai ya sa kerubobi da takobi mai harshen wuta yana jujjuyawa baya da gaba a gabashin Lambun Eden don yă tsare hanya zuwa itacen rai.
২৪এই ভাবে ঈশ্বর মানুষকে তাড়িয়ে দিলেন এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করবার জন্য এদন বাগানের পূর্বদিকে করূবদেরকে ও ঘূর্ণায়মান তেজোময় তলোয়ার রাখলেন।

< Farawa 3 >