< Farawa 28 >

1 Saboda haka Ishaku ya kira Yaƙub, ya kuma albarkace shi, sa’an nan ya umarce shi ya ce, “Kada ka auri mace daga Kan’ana.
অতএব ইস্‌হাক যাকোবকে ডেকে পাঠালেন ও তাঁকে আশীর্বাদ করলেন। পরে তিনি তাঁকে আদেশ দিলেন: “কনানীয় কোনো মেয়েকে তুমি বিয়ে কোরো না।
2 Tashi nan da nan ka tafi Faddan Aram, zuwa gidan mahaifin mahaifiyarka Betuwel. Ka ɗauko wa kanka mata a can daga cikin’ya’ya matan Laban ɗan’uwan mahaifiyarka.
এখনই তুমি পদ্দন-আরামে, তোমার দাদু বথূয়েলের বাড়িতে যাও। সেখান থেকেই, তোমার মামা লাবনের মেয়েদের মধ্যে থেকেই কাউকে তোমার স্ত্রীরূপে গ্রহণ কোরো।
3 Bari Allah Maɗaukaki yă albarkace ka, yă kuma sa ka yi ta haihuwa ka riɓaɓɓanya har ka zama ƙungiyar jama’o’i.
সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন ও তোমাকে ফলবান করুন এবং যতদিন না তুমি এক জনসমাজ হয়ে উঠছ, ততদিন তোমার সংখ্যা বৃদ্ধি করে যান।
4 Bari Allah yă ba ka da kuma zuriyarka albarkar da ya ba wa Ibrahim, don ka amshi ƙasar da kake baƙunci, ƙasar da Allah ya ba wa Ibrahim.”
অব্রাহামকে যে আশীর্বাদ দেওয়া হয়েছিল, তিনি যেন তোমাকে ও তোমার বংশধরদের সেই আশীর্বাদই দেন, যার বলে তুমি সেই দেশের দখল নিতে পারো, যেখানে এখন তুমি এক বিদেশিরূপে বসবাস করছ, তা সেই দেশ, যেটি ঈশ্বর অব্রাহামকে দিয়েছিলেন।”
5 Sa’an nan Ishaku ya sallami Yaƙub, ya kuwa tafi Faddan Aram, zuwa wurin Laban ɗan Betuwel mutumin Aram. Laban ne ɗan’uwan Rebeka, wadda take mahaifiyar Yaƙub da Isuwa.
পরে ইস্‌হাক যাকোবকে বিদায় করে দিলেন, এবং তিনি পদ্দন-আরামে, অরামীয় বথূয়েলের ছেলে সেই লাবনের কাছে গেলেন, যিনি সেই রিবিকার দাদা, যিনি যাকোব ও এষৌর মা।
6 Yanzu Isuwa ya san cewa Ishaku ya albarkaci Yaƙub ya kuma aike shi zuwa Faddan Aram don yă auri mata daga can, ya kuma san cewa sa’ad da ya albarkace shi, ya umarce shi cewa, “Kada ka auro wata mace daga cikin Kan’aniyawa,”
এদিকে এষৌ জানতে পারলেন যে ইস্‌হাক যাকোবকে আশীর্বাদ করে পদ্দন-আরাম থেকে এক স্ত্রী আনার জন্য তাঁকে সেখানে পাঠিয়েছেন, এবং আশীর্বাদ দেওয়ার সময় তিনি তাঁকে এই আদেশও দিয়েছেন, “কনানীয় কোনো মেয়েকে বিয়ে কোরো না,”
7 ya kuma san cewa Yaƙub ya yi biyayya da mahaifinsa da kuma mahaifiyarsa, ya kuwa tafi Faddan Aram.
এবং যাকোবও তাঁর বাবা-মায়ের আদেশ পালন করে পদ্দন-আরামে চলে গিয়েছেন।
8 Sai Isuwa ya gane cewa matan Kan’aniyawa ba su gamshi mahaifinsa Ishaku ba;
এষৌ তখন অনুভব করলেন কনানীয় মেয়েরা তাঁর বাবা ইস্‌হাকের কাছে কত অপছন্দসই;
9 saboda haka sai ya tafi wurin Ishmayel ya auri Mahalat,’yar’uwar Nebayiwot da kuma’yar Ishmayel ɗan Ibrahim, ban da matan da yake da su.
তাই তাঁর একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও তিনি ইশ্মায়েলের কাছে গেলেন এবং সেই মহলৎকে বিয়ে করলেন, যিনি অব্রাহামের ছেলে ইশ্মায়েলের মেয়ে নবায়োতের বোন।
10 Yaƙub ya bar Beyersheba ya kama hanyar Haran.
যাকোব বের-শেবা ত্যাগ করে হারণের দিকে যাত্রা শুরু করলেন।
11 Sa’ad da ya kai wani wuri, sai ya dakata domin yă kwana, gama rana ta riga ta fāɗi. Ya ɗauki dutse daga cikin duwatsun wurin, ya sa shi ya zama matashin kansa, sa’an nan ya kwanta don yă yi barci.
নির্দিষ্ট এক স্থানে পৌঁছে, তিনি রাত্রিবাসের জন্য থামলেন, কারণ সূর্যাস্ত হয়ে গিয়েছিল। সেখানকার একটি পাথর নিয়ে, সেটি তিনি তাঁর মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়লেন।
12 Ya yi mafarki inda ya ga wata matakalar hawa, tsaye a ƙasa, kanta ta kai sama, mala’ikun Allah kuwa suna hawa, suna sauka a kanta.
তিনি একটি স্বপ্ন দেখলেন এবং সেই স্বপ্নে তিনি দেখলেন যে একটি সিঁড়ি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে, ও সেটির মাথা আকাশ ছুঁয়েছে, এবং ঈশ্বরের দূতেরা সেটির উপর দিয়ে ওঠানামা করছেন।
13 A can bisantaUbangiji ya tsaya, ya kuma ce, “Ni ne Ubangiji Allah na mahaifinka Ibrahim da kuma Allah na Ishaku. Zan ba ka, kai da kuma zuriyarka, ƙasar da kake kwance a kai.
সেটির মাথায় সদাপ্রভু দাঁড়িয়েছিলেন, এবং তিনি বললেন: “আমি সেই সদাপ্রভু, তোমার পূর্বপুরুষ অব্রাহামের ঈশ্বর ও ইস্‌হাকের ঈশ্বর। তুমি যে জমিতে শুয়ে আছ সেটি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব।
14 Zuriyarka za tă zama kamar ƙurar ƙasa, za ka kuma bazu zuwa yamma da kuma gabas, zuwa arewa da kuma kudu. Dukan mutanen duniya za su sami albarka ta wurinka da kuma ta wurin’ya’yanka.
তোমার বংশধরেরা পৃথিবীর ধূলিকণার মতো হয়ে যাবে, এবং তুমি পশ্চিমে ও পূর্বে, উত্তরে ও দক্ষিণে ছড়িয়ে পড়বে। তোমার ও তোমার সন্তানসন্ততির মাধ্যমেই পৃথিবীর সব লোকজন আশীর্বাদধন্য হবে।
15 Ina tare da kai, zan lura da kai duk inda ka tafi, zan kuma dawo da kai zuwa wannan ƙasa. Ba zan rabu da kai ba sai na cika abin da na yi maka alkawari.”
আমি তোমার সাথেই আছি ও তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার উপর নজর রাখব, এবং তোমাকে এই দেশেই ফিরিয়ে আনব। যতদিন না আমি তোমার কাছে আমার করা প্রতিজ্ঞাটি পূরণ করছি, ততদিন আমি তোমাকে ত্যাগ করব না।”
16 Sa’ad da Yaƙub ya farka daga barci, sai ya yi tunani ya ce, “Tabbatacce Ubangiji yana a wannan wuri, ban kuwa sani ba.”
ঘুম ভেঙে জেগে ওঠার পর, যাকোব ভাবলেন, “সদাপ্রভু নিশ্চয় এখানে আছেন, এবং আমি তা বুঝতে পারিনি।”
17 Ya ji tsoro, ya kuma ce, “Wane irin wuri ne mai banrazana haka! Lalle wannan gidan Allah ne, kuma nan ne ƙofar sama.”
তিনি ভয় পেয়ে গিয়ে বললেন, “এই স্থানটি কি ভয়ংকর! এটি ঈশ্বরের গৃহ ছাড়া আর অন্য কিছু নয়; এটিই স্বর্গদ্বার।”
18 Kashegari da sassafe, sai Yaƙub ya ɗauki dutsen da ya yi matashin kai da shi, ya kafa shi al’amudi, ya kuma zuba mai a kansa.
পরদিন ভোরবেলায় যাকোব তাঁর মাথার নিচে রাখা পাথরটি নিয়ে সেটি এক স্তম্ভরূপে স্থাপন করলেন এবং সেটির উপর তেল ঢেলে দিলেন।
19 Ya kira wannan wuri Betel ko da yake dā ana kiran birnin Luz ne.
তিনি সেই স্থানটির নাম বেথেল রাখলেন, যদিও সেই নগরটিকে আগে লূস নামে ডাকা হত।
20 Sa’an nan Yaƙub ya yi alkawari cewa, “In Allah zai kasance tare da ni yă kuma lura da ni a wannan tafiya, yă kuma ba ni abinci in ci da tufafi in sa,
পরে যাকোব এই বলে এক শপথ নিলেন যে, “আমার এই যাত্রাপথে ঈশ্বর যদি আমার সাথে থাকেন ও আমার উপর নজর রাখেন এবং আমাকে খাওয়ার জন্য খাদ্য ও গায়ে পরার জন্য বস্ত্র জোগান,
21 har in dawo lafiya zuwa gidan mahaifina, to, Ubangiji zai zama Allahna
যেন আমি আমার বাবার ঘরে নিরাপদে ফিরে যেতে পারি, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হবেন
22 kuma wannan dutsen da na kafa al’amudi, zai zama gidan Allah, kuma dukan abin da ka ba ni zan ba ka kashi ɗaya bisa goma.”
এবং এই যে পাথরটি আমি স্তম্ভরূপে স্থাপন করেছি, সেটিই ঈশ্বরের গৃহ হবে, এবং তুমি আমাকে যা কিছু দেবে, আমি অবশ্যই তোমাকে তার দশমাংশ দেব।”

< Farawa 28 >