< Aroma 2 >

1 Choncho, iwe amene umaweruza munthu wina, ulibe pokanira pakuti nthawi iliyonse pamene uweruza wina ukudzitsutsa wekha chifukwa iwe amene umaweruzawe umachitanso zinthu zomwezo.
অতএব, মানুষেরা তোমাদের উত্তর দেবার কোনো অজুহাত নেই, তোমরা যে বিচার করেছ, কারণ যে বিষয়ে তোমরা পরের বিচার করে থাক, সেই বিষয়ে নিজেকেই দোষী করে থাক; কারণ তোমরা যে বিচার করছ, তোমরা সেই মত আচরণ করে থাক।
2 Tsopano ife tikudziwa kuti chiweruzo cha Mulungu, chotsutsa amene amachita zinthu zotere, nʼchokhazikika pa choonadi.
আর আমরা জানি যে, যারা এই সব কাজ করে, সত্য অনুসারে ঈশ্বর তাদের বিচার করেন।
3 Kodi ukuganiza kuti udzathawa chiweruzo cha Mulungu iwe munthu wamba, pamene uweruza ena, iwe ndi kumachitanso zomwezo?
হে ভাইগণ, যারা এই সব কাজ করে তুমি তাদের বিচার কর আবার তুমিও সেই একই কাজ কর। তবে তুমি কি ঈশ্বরের বিচার থেকে রেহাই পাবে?
4 Kodi kapena ukupeputsa kukoma mtima kwa Mulungu, kuleza mtima kwake ndi kupirira kwake? Kodi sukuzindikira kuti kukoma mtima kwakeko, nʼkofuna kuti iweyo ulape machimo ako?
অথবা তুমি কি জানো তাঁর মধুর ভাব ও ধৈর্য্য ও চিরসহিষ্ণুতা অবহেলা করছ? তুমি কি জানো না ঈশ্বরের মধুর ভাব তোমাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়?
5 Koma pakuti ndiwe wosamvera ndi wa mtima wosafuna kulapa, ukudzisungira chilango pa tsiku la mkwiyo wa Mulungu, pamene chiweruzo cholungama cha Mulungu chidzaonetsedwa.
কিন্তু তোমার এই শক্ত মনোভাবের জন্য তুমি পাপ থেকে মন পরিবর্তন করতে চাও না, সেজন্য তুমি নিজে নিজের জন্য এমন ঈশ্বরের ক্রোধ সঞ্চয় করছ, যা ক্রোধের ও ঈশ্বরের ধার্মিকতার প্রকাশ হবে।
6 Mulungu adzabwezera aliyense molingana ndi ntchito zake.
তিনি প্রত্যেক মানুষকে তার কাজ অনুযায়ী ফল দেবেন,
7 Iye adzapereka moyo wosatha kwa amene amafunafuna ulemerero, ulemu ndi moyo pochita ntchito zabwino mopirira. (aiōnios g166)
যারা ধৈর্য্যের সঙ্গে ভালো কাজ করে গৌরব, সম্মান এবং সততায় অটল তারা অনন্ত জীবন পাবে। (aiōnios g166)
8 Koma Mulungu adzakhuthulira mkwiyo ndi ukali wake pa amene amachita zofuna zawo ndi kukana choonadi nʼkumatsatira zoyipa.
কিন্তু যারা নিজেদের ইচ্ছায় চলে, যারা সত্যকে অবাধ্য করে এবং অধার্মিকতার বাধ্য হয়, তাদের উপর ক্রোধ ও রোষ, ক্লেশ ও সঙ্কট আসবে;
9 Masautso ndi zowawa zidzagwera munthu aliyense amene amachita zonyansa, kuyambira Myuda kenaka anthu a mitundu ina.
এবং দুঃখ কষ্ট ও দুর্দশা প্রতিটি মানুষ যারা মন্দ কাজ করেছে প্রথমে ইহূদি এবং পরে গ্রীকের লোকের উপরে আসবে।
10 Koma ulemerero, ulemu ndi mtendere zidzakhala kwa aliyense amene amachita zabwino, kuyambira Myuda kenaka anthu a mitundu ina.
১০কিন্তু যারা ভালো কাজ করেছে প্রতিটি মানুষের উপর প্রথমে ইহূদির উপর পরে গ্রীকেরও উপর গৌরব, সম্মান ও শান্তি আসবে।
11 Pajatu Mulungu alibe tsankho.
১১কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না।
12 Onse amene amachimwa osadziwa Malamulo, adzawonongeka ngakhale kuti sadziwa Malamulowo. Ndipo onse amene amachimwa akudziwa Malamulo adzaweruzidwa potsata Malamulowo.
১২কারণ যত লোক আইন কানুন ছাড়া পাপ করেছে, আইন কানুন ছাড়াই তারা ধ্বংস হবে; এবং যারা আইন কানুনের ভিতরে থেকে পাপ করেছে তাদের আইন কানুনের মাধ্যমেই বিচার করা হবে।
13 Pakuti si amene amangomva Malamulo amene amakhala wolungama pamaso pa Mulungu, koma ndi okhawo amene amachita zili mʼMalamulomo amene adzatchedwa olungama.
১৩কারণ যারা নিয়ম কানুন শোনে তারা যে ঈশ্বরের কাছে ধার্ম্মিকতা নয়, কিন্তু যারা নিয়ম কানুন মেনে চলে তারাই ধার্মিক বলে ধরা হবে।
14 Ndithu, pamene a mitundu ina, amene alibe Malamulo, koma mwachikhalidwe chawo amachita zimene zili mʼMalamulo, iwowo ndi Malamulo pa iwo okha, ngakhale kuti alibe Malamulowo.
১৪কারণ যখন অযিহূদীর কোনো নিয়ম কানুন থাকে না, আবার তারা যখন সাধারণত নিয়ম কানুন অনুযায়ী আচার ব্যবহার করে, তখন কোন নিয়ম কানুন না থাকলেও নিজেরাই নিজেদের নিয়ম কানুন হয়;
15 Ntchito zawo zimaonetsa kuti Malamulowo alembedwa mʼmitima mwawo. Chikumbumtima chawonso chimawachitira umboni pakuti maganizo awo amawatsutsa kapena kuwavomereza.
১৫এই সবের মাধ্যমে তারা দেখায় নিয়ম কানুন মতে যা করা উচিত তা তাদের হৃদয়ে লেখা আছে, তাদের বিবেকও তাদের সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয় এবং তাদের নানা চিন্তাধারা পরস্পর হয় তাদেরকে দোষী করে, নয়ত তাদের পক্ষে সমর্থন করে
16 Izi zidzachitika pa tsiku limene Mulungu adzaweruza zinsinsi za anthu kudzera mwa Yesu Khristu, monga momwe Uthenga wanga Wabwino unenera.
১৬যে দিন ঈশ্বর আমার প্রচারিত সুসমাচার অনুযায়ী খ্রীষ্ট যীশুর মাধ্যমে মানুষদের গোপন বিষয়গুলি বিচার করবেন।
17 Koma iweyo, amene umadzitcha kuti ndiwe Myuda, umadalira Malamulo, ndipo umanyadira ubale wako ndi Mulungu,
১৭যদি তুমি নিজেকে ইহূদি নামে পরিচিত থাক তবে আইন কানুনের উপর নির্ভর কর এবং ঈশ্বরেতে গর্বিত হও।
18 ngati umadziwa chifuniro chake, ndi kudziwa zoyenera kuchita chifukwa unaphunzitsidwa ndi Malamulo;
১৮তাঁর ইচ্ছা জানো এবং যেগুলি ভিন্ন এবং যা আইন কানুনে নির্দেশ দেওয়া আছে সেই সব পরীক্ষা করে দেখো।
19 ngati umadziwadi kuti ndiwe mtsogoleri wa osaona, nyale yowunikira amene ali mu mdima,
১৯যদি তুমি নিশ্চিত মনে কর যে তুমিই অন্ধদের পথ-দর্শক এবং আলো যারা অন্ধকারে বাস করছে,
20 mlangizi wa anthu opusa, mphunzitsi wa makanda, chifukwa umadziwa kuti mʼMalamulo uli nayo nzeru yonse ndi choonadi,
২০বোকাদের সংশোধক, শিশুদের শিক্ষক এবং তোমার আইন কানুনের ও সত্যের জ্ঞান আছে।
21 tsono, iwe amene umaphunzitsa ena, sudziphunzitsa wekha kodi? Kodi iwe amene umalalikira kuti anthu asabe, umabanso?
২১যদি তুমি অন্যকে শিক্ষা দাও, তুমি কি নিজেকে শিক্ষা দাও না? তুমি যখন চুরি করতে নেই বলে প্রচার কর, তুমি কি চুরি করো?
22 Kodi iwe amene umanena kuti anthu asachite chigololo, umachitanso chigololo? Kodi iwe amene umanyasidwa ndi mafano, umalandanso za mʼnyumba zopembedzera mafanowo?
২২তুমি যে ব্যভিচার করতে নাই বলছ, তুমি কি ব্যভিচার করছ? তুমি যে মুর্ত্তিপূজা ঘৃণা করছ, তখন কি তুমি মন্দির থেকে ডাকাতি করছ?
23 Kodi iwe amene umadzitama ndi Malamulo, umamuchititsa manyazi Mulungu posamvera Malamulowo?
২৩তুমি যে নিয়ম কানুনে আনন্দ ও গর্ব করছ, তুমি কি নিয়ম কানুন অমান্য করে ঈশ্বরের অসম্মান করছ?
24 Monga kwalembedwa, “Dzina la Mulungu likuchitidwa chipongwe pakati pa a mitundu ina chifukwa cha inu.”
২৪কারণ ঠিক যেমন শাস্ত্রে লেখা আছে, সেই রকম তোমাদের মাধ্যমে অযিহুদিদের মধ্যে ঈশ্বরের নামের নিন্দা হচ্ছে।
25 Mdulidwe umakhala ndi phindu ngati usunga Malamulo, koma ngati sumvera Malamulo, iweyo umakhala ngati kuti sunachite mdulidwe.
২৫যদি তুমি আইন কানুন মেনে চল তবে ত্বকছেদ করে লাভ আছে; কিন্তু যদি তুমি নিয়ম কানুন অমান্য কর তবে তোমার ত্বকছেদ অত্বকছেদ হয়ে পড়ল।
26 Ngati amene sanachite mdulidwe achita zomwe zili mʼMalamulo, kodi sadzatengedwa ngati ochita mdulidwe?
২৬অতএব যদি অত্বকছেদ লোক ব্যবস্থার নিয়ম কানুন সব পালন করে, তবে তার অত্বকছেদ কি ত্বকছেদ বলে ধরা হবে না?
27 Munthu amene sanachite mdulidwe mʼthupi koma amamvera Malamulo adzakutsutsa iwe wosamvera Malamulowe, ngakhale kuti uli nawo Malamulo olembedwawo.
২৭যার ত্বকছেদ করা হয়নি এমন লোক যদি নিয়ম কানুন মেনে চলে, তবে তোমার কাছে লিখিত আইন কানুন থাকা ও ত্বকচ্ছেদ সত্বেও যদি তুমি নিয়ম কানুন অমান্য কর, সে লোকটি কি তোমার বিচার করবে না?
28 Myuda weniweni si amene angooneka ngati Myuda pamaso pa anthu, ndipo mdulidwe weniweni si umene umangochitika mʼthupi pamaso pa anthu.
২৮কারণ বাইরে থেকে যে ইহূদি সে ইহূদি নয় এবং দেহের বাইরে যে ত্বকছেদ তাহা প্রকৃত ত্বকছেদ নয়।
29 Ayi, Myuda weniweni ndi amene ali Myuda mu mtima mwake, ndipo mdulidwe weniweni ndi wa mtima, wochitika ndi Mzimu, osati ndi malamulo olembedwa. Woyamikira munthu wotere ndi Mulungu, osati anthu ayi.
২৯কিন্তু অন্তরে যে ইহূদি সেই প্রকৃত ইহূদি এবং হৃদয়ের যে ত্বকছেদ যা অক্ষরে নয় কিন্তু আত্মায় সেটাই হলো ত্বকছেদ। সেই মানুষের প্রশংসা মানুষ থেকে হয় না কিন্তু ঈশ্বর থেকেই হয়।

< Aroma 2 >