< Yoswa 1 >

1 Atamwalira Mose mtumiki wa Mulungu, Yehova anati kwa Yoswa mwana wa Nuni mthandizi wa Mose:
সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হবার পর সদাপ্রভু নূনের পুত্র যিহোশূয় নামে মোশির প্রধান পরিচারককে বললেন,
2 “Mose mtumiki wanga wamwalira. Ndipo iwe ndi anthu onsewa, tsopano konzekani kuwoloka mtsinje wa Yorodani kupita ku dziko limene ndiwapatse Aisraeli onse.
“আমার দাস মোশির মৃত্যু হয়েছে; এখন ওঠ, তুমি এই সমস্ত লোকদের নিয়ে এই যর্দ্দন নদী পার হও এবং তাদেরকে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানদের আমি যে দেশ দেব, সেই দেশে যাও।
3 Paliponse pamene phazi lanu liponde, ndikupatsani monga momwe ndinalonjezera Mose.
সে সমস্ত স্থানে তোমরা যাতায়াত করবে, আমি মোশিকে যেমন বলেছিলাম, সেই অনুযায়ী সেই সমস্ত স্থান তোমাদেরকে দিয়েছি।
4 Dziko lanu lidzayambira ku chipululu kummwera mpaka ku mapiri a Lebanoni kumpoto, kuchokeranso ku mtsinje waukulu wa Yufurate kummawa, mpaka dziko lonse la Ahiti, kukafika ku Nyanja Yayikulu ya kumadzulo.
মরুভূমি ও এই লিবানোন থেকে মহানদী, ফরাৎ নদী পর্যন্ত হিত্তীয়দের সমস্ত দেশ এবং সূর্য্যের অস্ত যাওয়ার দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।
5 Palibe munthu amene adzatha kukugonjetsa masiku onse a moyo wako. Monga Ine ndinakhalira ndi Mose, chomwechonso ndidzakhala nawe. Sindidzakusiya kapena kukataya.
তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না; আমি যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলাম, তেমনই তোমারও সঙ্গে সঙ্গে থাকব; আমি তোমাকে একা ছাড়ব না বা তোমাকে ত্যাগ করব না।
6 “Ukhale wamphamvu ndi wolimba mtima, chifukwa iwe udzatsogolera anthu awa kukalandira dziko limene Ine ndinalonjeza makolo awo kuti ndidzawapatsa.
বলবান হও ও সাহস কর; কারণ যে দেশ দিতে এদের পিতৃপুরুষদের কাছে আমি শপথ করেছি, তা তুমি এই লোকদেরকে অধিকার করাবে।
7 Ukhale wamphamvu ndi wolimba mtima kwambiri. Usamale ndithu kuti umvere malamulo onse amene mtumiki wanga Mose anakupatsa. Usachoke pa malamulo anga ndipo kulikonse kumene udzapite udzapambana.
তুমি বলবান ও সাহসী হও; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করেছে, তুমি সেই সমস্ত যত্নের সঙ্গে পালন কর, সেই সমস্ত থেকে ডান দিকে কিম্বা বাঁ দিকে যেও না, যেন তুমি যে কোন স্থানে যাও, সেখানে সফল হও।
8 Uziwerenga Buku la Malamuloli, uzilingalira zolembedwa mʼmenemo usana ndi usiku, kuti uchite zonse zimene zinalembedwamo. Ukamatero udzapeza bwino ndi kupambana.
তোমার মুখ থেকে এই ব্যবস্থার বই প্রস্থান না করুক; এর মধ্যে যা কিছু লেখা আছে, যত্নের সঙ্গে, সেই সমস্ত অনুযায়ী কাজ করার মাধ্যমে তুমি দিন রাত তা গভীরভাবে ধ্যান কর, কারণ তা করলে তুমি বৃদ্ধি পাবে ও সফল হবে।
9 Paja ndinakulamula kuti ukhale wamphamvu ndi wolimba mtima. Choncho usamachite mantha kapena kutaya mtima popeza Ine Yehova Mulungu wako ndidzakhala nawe kulikonse kumene udzapite.”
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, ত্রাসযুক্ত কি নিরাশ হয়ো না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্ত্তী।
10 Tsono Yoswa analamula atsogoleri a Aisraeli nawawuza kuti,
১০তখন যিহোশূয় লোকদের অধ্যক্ষগণকে আজ্ঞা করলেন,
11 “Pitani ku misasa yonse ndipo muwuze anthu kuti, ‘Konzekani, mangani katundu wanu, popeza pakapita masiku atatu kuyambira lero mudzawoloka Yorodani kupita kukatenga dziko limene Yehova Mulungu wanu akukupatsani.’”
১১তোমরা শিবিরের মধ্য দিয়ে যাও, লোকদিগকে এই কথা বল, তোমরা আপনাদের জন্য পাথেয় সামগ্রী প্রস্তুত কর; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে তোমাদেরকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে প্রবেশ করে তা অধিকার করার জন্য তিন দিনের র মধ্যে তোমাদেরকে এই যর্দ্দন পার হয়ে যেতে হবে।
12 Koma Yoswa anawuza fuko la Rubeni, fuko la Gadi ndi theka la fuko la Manase kuti,
১২পরে যিহোশূয় রূবেণীয়দিগকে, গাদীয়দিগকে ও মনঃশির অর্দ্ধ বংশকে বললেন,
13 “Kumbukirani zimene Mose mtumiki wa Yehova anakulamulani kuti, ‘Yehova Mulungu wanu akukupatsani mpumulo, ndi dziko ili kuti likhale lanu.’
১৩সদাপ্রভুর দাস মোশি তোমাদেরকে যে আজ্ঞা দিয়েছিলেন, তা স্মরণ কর; তিনি বলেছিলেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে বিশ্রাম দিচ্ছেন, আর এই দেশ তোমাদেরকে দেবেন।
14 Tsono akazi anu, ana anu ndi ziweto zanu zitsale mʼdziko lino limene Mose anakupatsani kummawa kwa Yorodani. Koma ankhondo anu okha ndiwo awoloke atatenga zida zawo ndi kupita patsogolo pa abale anu kukawathandiza.
১৪মোশির যর্দ্দনের পূর্ব্বপারে তোমাদেরকে যে দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রীলোক, বালকবালিকা ও পশুগণ সেই দেশে থাকবে; কিন্তু তোমরা, সমস্ত বলবান্‌ বীর, সসজ্জ হয়ে তোমাদের ভ্রাতৃগণের আগে আগে পার হয়ে যাবে ও তাহাদের সাহায্য করবে।
15 Abale anuwo akadzalandira dziko limene Yehova Mulungu wanu akuwapatsa monga inu mwachitira, inu mudzabwerera kudzakhazikika mʼdziko lanu limene Mose mtumiki wa Yehova anakupatsani tsidya la kummawa kwa Yorodani.”
১৫পরে যখন সদাপ্রভু তোমাদের মত তোমাদের ভাইদের বিশ্রাম দেবেন, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরকে যে দেশ দিচ্ছেন, তারাও যখন সেই দেশ অধিকার করবে, তখন তোমরা যর্দ্দনের পূর্বদিকে সূর্যোদয়ের দিকে যা সদাপ্রভুর দাস মোশি দিয়েছিলেন, সেখানে ফিরে গিয়ে তা অধিকার করবে।”
16 Kenaka iwo anayankha Yoswa kuti, “Ife tidzachita chilichonse chimene mwatilamula, ndipo kulikonse kumene mudzatitume tidzapita.
১৬তারা যিহোশূয়কে বলল, “আপনি আমাদেরকে যা কিছু আজ্ঞা করেছেন, সে সমস্তই আমরা করব; আপনি আমাদের যে কোন জায়গায় পাঠাবেন, সেই জায়গায় আমরা যাব।
17 Monga momwe tinamvera Mose kwathunthu, chomwechonso tidzakumvera iwe. Yehova Mulungu wanu akhale nanu monga momwe anachitira ndi Mose.
১৭আমরা সমস্ত বিষয়ে যেমন মোশির কথা শুনতাম, তেমনি আপনার কথাও শুনব; শুধুমাত্র আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সঙ্গে সঙ্গে ছিলেন, তেমনি আপনারও সঙ্গে সঙ্গে থাকুন।
18 Aliyense wotsutsana ndi inu kapena wosamvera zimene mutilamula adzaphedwa. Inu mukhale wamphamvu ndi wolimba mtima!”
১৮যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধে যাবে এবং আপনার আজ্ঞার অবাধ্য হবে, তাঁর প্রাণদণ্ড হবে, আপনি শুধু বলবান হন ও সাহস করুন।”

< Yoswa 1 >