< Yobu 9 >

1 Ndipo Yobu anayankha kuti,
তারপর ইয়োব উত্তর দিলেন এবং বললেন,
2 “Zoonadi, ndikudziwa kuti zimenezi ndi zoona. Koma munthu angathe bwanji kukhala wolungama pamaso pa Mulungu?
বাস্তবিক, আমি জানি যে এটাই সত্যি। কিন্তু কি করে একজন লোক ঈশ্বরের কাছে ধার্মিক হতে পারে?
3 Ngakhale wina atafuna kutsutsana naye, Iye sangamuyankhe munthuyo ngakhale mawu amodzi omwe.
যদি সে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চায়, সে তাঁকে হাজার বারেও একবার উত্তর দিতে পারে না।
4 Mulungu ndi wa nzeru zambiri ndipo mphamvu zake ndi zochuluka. Ndani analimbana naye popanda kupwetekeka?
ঈশ্বর হৃদয়ে জ্ঞানী এবং বলশালী শক্তিতে; কে কবে তাঁর বিরুদ্ধে নিজেকে কঠিন করছে এবং সফল হয়েছে?
5 Iye amasuntha mapiri, mapiriwo osadziwa, ndipo amawagubuduza ali wokwiya.
তিনি যিনি পাহাড় সরিয়ে দেন কাউকে সাবধান না করেই, যখন তিনি তাঁর রাগে তাদের উল্টিয়ে ফেলেন,
6 Iye amagwedeza dziko lapansi kulisuntha pamalo pake ndipo amanjenjemeretsa mizati yake.
তিনি যিনি পৃথিবীকে তার জায়গা থেকে নাড়ান এবং তার ভিত গুলো কাঁপান।
7 Iye amayankhula ndi dzuwa ndipo siliwala; Iyeyo amaphimba kuwala kwa nyenyezi.
ইনি সেই একই ঈশ্বর যিনি সূর্যকে উঠতে বারণ করেন এবং তা ওঠেনি এবং যিনি তারাদের ঢেকে দিয়েছেন,
8 Ndi Mulungu yekha amene anayala mayiko akumwamba ndipo amayenda pa mafunde a pa nyanja.
যিনি নিজেই আকাশকে প্রসারিত করেন এবং যিনি সমুদ্রের ঢেউয়ের উপর হাঁটেন এবং তাদের শান্ত করেন,
9 Iye ndiye mlengi wa nyenyezi zamlalangʼamba ndi akamwiniatsatana, nsangwe ndi kumpotosimpita.
যিনি সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা (নক্ষত্র বিশেষ) এবং দক্ষিণে নক্ষত্রপুঞ্জ বানিয়েছেন।
10 Iye amachita zozizwitsa zimene sizimvetsetseka, zodabwitsa zimene sizingawerengeke.
১০ইনি সেই একই ঈশ্বর যিনি মহান কার্য ও ধারণাতীত কাজ করেছেন, সত্যিই, অসংখ্য আশ্চর্য্য কাজ করেছেন।
11 Akapita pafupi ndi ine sindingathe kumuona; akadutsa, sindingathe kumuzindikira.
১১দেখ, তিনি আমার কাছ থেকে যান এবং আমি তাঁকে দেখতে পাই না; তিনি পাশ দিয়ে চলে যান, কিন্তু আমি উপলদ্ধি করতে পারি না।
12 Ngati Iye alanda zinthu, ndani angathe kumuletsa? Ndani anganene kwa Iye kuti, ‘Mukuchita chiyani?’
১২যদি তিনি কোন ক্ষতিগ্রস্ত লোককে ধরেন, কে তাঁকে বারণ করবে? কে তাঁকে বলতে পারে, আপনি কি করছেন?
13 Mulungu sabweza mkwiyo wake; ngakhale gulu lankhondo la Rahabe linawerama pa mapazi ake.
১৩ঈশ্বর তাঁর রাগ ফিরিয়ে নেবেন না; রাহাবের সাহায্যকারীরা তাঁর সামনে নত হয়।
14 “Nanga ine ndingathe kukangana naye bwanji? Ndingawapeze kuti mawu oti nʼkutsutsana naye?
১৪আমি তাঁকে কত কম উত্তর দিতে পারি, আমি কেমন করে কথা বাছব তাঁর সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য?
15 Ngakhale nditakhala wosalakwa, sindingamuyankhe; ndikanangopempha chifundo kwa woweruza wanga.
১৫এমনকি যদিও আমি ধার্মিক হই, আমি তাঁকে উত্তর দিতে পারব না; আমি শুধু আমার বিচারকের কাছে দয়ার জন্য বিনতি করতে পারি।
16 Ngakhale ndikanamuyitana ndipo Iye ndi kuvomera, sindikhulupirira kuti akanamva mawu angawo.
১৬এমনকি যদিও আমি ডাকি এবং তিনি আমায় উত্তর দেন, আমি বিশ্বাস করতে পারব না যে তিনি আমার কথা শুনছিলেন।
17 Iye akanandikantha ndi mphepo yamkuntho, ndipo akanandipweteka popanda chifukwa.
১৭কারণ তিনি আমায় প্রচণ্ড ঝড়ে ভেঙে ফেলেন এবং অকারণে আমার ক্ষত বৃদ্ধি করেন।
18 Mulungu sakanandilola kuti ndipumenso koma akanandichulukitsira zowawa.
১৮তিনি এমনকি আমায় শ্বাস নেওয়ারও অনুমতি দেননি; পরিবর্তে, তিনি আমায় তিক্ততায় পূর্ণ করেছেন।
19 Tikanena za mphamvu, Iye ndi wamphamvudi! Ndipo tikanena za chiweruzo cholungama, ndani angamuzenge mlandu?
১৯যদি আমরা শক্তির কথা বলি, কেন, তিনি ক্ষমতাশালী! এবং যদি আমরা ন্যায়বিচারের কথা বলি তিনি বলেন, কে আমায় প্রশ্ন করবে?
20 Ngakhale ndikanakhala wosalakwa, zoyankhula zanga zikananditsutsa; ndikanakhala wopanda cholakwa, pakamwa panga pakanandipeza wolakwa.
২০এমনকি যদিও আমি ধার্মিক হই, আমার নিজের মুখ আমায় দোষী করবে; এমনকি যদিও আমি নিখুঁত হই, তবুও এটা আমায় অপরাধী প্রমাণ করবে।
21 “Ngakhale ine ndili wosalakwa, sindidziyenereza ndekha; moyo wanga ndimawupeputsa.
২১আমি সিদ্ধ, কিন্তু আমি আর আমার নিজের পরোয়া করি না; আমি নিজে আমার জীবনকে ঘৃণা করি।
22 Zonse nʼzofanana; nʼchifukwa chake ndikuti, ‘Iye amawononga anthu osalakwa ndi anthu oyipa omwe.’
২২সবই ত এক, এটা আমি কেন বলছি যে তিনি ধার্ম্মিককে এবং পাপীকে একসঙ্গে ধ্বংস করবেন।
23 Pamene mkwapulo ubweretsa imfa yadzidzidzi, Iye amaseka tsoka la munthu wosalakwayo.
২৩যদি চাবুক হঠাৎ হত্যা করে, তিনি নির্দোষের কষ্টে হাঁসবেন।
24 Pamene dziko lagwa mʼmanja mwa anthu oyipa Iye amawatseka maso anthu oweruza dzikolo. Ngati si Iyeyo, nanga ndani?
২৪পৃথিবী পাপীদের হাতে দেওয়া হয়েছে; ঈশ্বর এর বিচারকদের মুখ ঢেকে দিয়েছেন। যদি তা না হয় তবে কে এটা করেছে, তাহলে তিনি কে?
25 “Masiku anga ndi othamanga kwambiri kupambana munthu waliwiro; masikuwo amapita ine osaonapo zabwino.
২৫পত্রবাহকের থেকেও আমার দিন গুলো দ্রুতগামী; আমার দিন গুলো উড়ে যায়; তারা কোথাও মঙ্গল দেখতে পায় না।
26 Amayenda ngati mabwato a njedza pa nyanja, ngati mphungu zothamangira nyama zoti zidye.
২৬তারা নলখাগড়ার নৌকার মত দ্রুত এবং তারা ঈগল পাখির মত দ্রুত যা হঠাৎ আক্রমণ করে শিকারের ওপর পড়ে।
27 Nʼtanena kuti, ‘Ndidzayiwala madandawulo anga, ndidzasintha nkhope yanga ndipo ndidzasekerera,’
২৭যদি আমি বলি যে আমি আমার অভিযোগের বিষয় ভুলে যাব, যে আমি আমার মুখের বিষন্নতা দূর করব এবং খুশি হব,
28 ndikuopabe mavuto anga onse, popeza ndikudziwa kuti simudzavomereza kuti ndine wosalakwa.
২৮আমি আমার সব দুঃখের জন্য ভয় পাব কারণ আমি জানি যে তুমি আমায় নির্দোষ মনে করবে না।
29 Popeza ndapezeka kale wolakwa ndivutikirenji popanda phindu?
২৯আমি দোষী হব; তাহলে কেন, আমি বৃথাই চেষ্টা করব?
30 Ngakhale nditasamba mʼmadzi oyera kwambiri ndi kusamba mʼmanja mwanga ndi sopo,
৩০যদি আমি নিজেকে বরফ জলে ধুই এবং আমার হাতকে চিরকালের মত সাবান দিয়ে পরিষ্কার করি।
31 mutha kundiponyabe pa dzala, kotero kuti ngakhale zovala zanga zomwe zidzandinyansa.
৩১ঈশ্বর আমায় ডোবায় ডুবিয়ে দেবেন এবং আমার নিজের কাপড় আমাকে ঘৃণা করবে।
32 “Mulungu si munthu ngati ine kuti ndithe kumuyankha, sindingathe kutsutsana naye mʼbwalo la milandu.
৩২কারণ ঈশ্বর মানুষ নন, যেমন আমি, যে আমি তাঁকে উত্তর দিতে পারি, যে আমরা একসঙ্গে তাঁর বিচারস্থানে আসতে পারি।
33 Pakanapezeka munthu wina kuti akhale mʼkhalapakati wathu, kuti atibweretse ife tonse pamodzi,
৩৩আমাদের মধ্যে কোন বিচারক নেই যে আমাদের দুজনের উপর হাত রাখবেন।
34 munthu wina woti achotse ndodo ya Mulungu pa ine kuti kuopsa kwake kusandichititsenso mantha!
৩৪অন্য কোন বিচারক নেই যে ঈশ্বরের লাঠি আমার ওপর থেকে সরাতে পারে, যে তাঁর ভয়ানক ভীতি থেকে আমাকে সরিয়ে রাখে।
35 Pamenepo ine ndikanatha kuyankhula mosamuopa Mulunguyo, koma monga zililimu, sindingathe.
৩৫তারপর আমি কি কথা বলব এবং তাঁকে ভয় করব না। কিন্তু এখন যা অবস্থা, আমি এটা করতে পারব না।

< Yobu 9 >