< ফিলিপীয় 1 >

1 পৌল ও তীমথিয়, খ্রীষ্ট যীশুর দাস, খ্রীষ্ট যীশুতে যত পবিত্র লোক ফিলিপীতে আছেন, তাঁদের এবং, পালকদের পরিচারকদের ও খ্রীষ্টে পবিত্র জনেদের কাছে।
Bulus da Timoti bayin Almasihu Yesu, zuwa ga dukan wadan da aka kebe cikin Almasihu Yesu da ke a Filibi, tare da masu kula da ikilisiya da dikinoni.
2 আমাদের পিতা ঈশ্বরও প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি আসুক।
Bari alheri ya kasance tare da ku da salama daga Allah Ubanmu da Ubagijinmu Yesu Almasihu.
3 তোমাদের কথা মনে করে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই,
Ina godiya ga Allahna duk lokacin da na tuna da ku.
4 সবদিন আমি তোমাদের জন্য প্রার্থনা করি, এটাই হল সবদিন এক আনন্দের প্রার্থনা;
Ko yaushe cikin addu'a ta dominku duka, da farin ciki na ke addu'a.
5 আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগীতায় আছি।
Ina godiya domin tarayyar ku a cikin bishara tun daga rana ta fari har ya zuwa yanzu.
6 এতে আমার দৃঢ় বিশ্বাস এই যে, তোমাদের মধ্যে যিনি ভালো কাজ শুরু করেছেন, তিনি যীশু খ্রীষ্টের আসবার দিন পর্যন্ত তা সম্পূর্ণ করবেন।
Na tabbata game da wannan abu, shi wanda ya fara aiki mai kyau a cikinku zai ci gaba da shi har ya kai ga kammala zuwa ranar Yesu Almasihu.
7 আর তোমাদের সবার বিষয়ে আমার এই চিন্তা করাই উচিত; কারণ আমি তোমাদেরকে মনের মধ্যে রাখি; কারণ আমার কারাগারে থাকা এবং সুসমাচারের পক্ষে ও সততা সম্বন্ধে তোমরা সবাই আমার সাথে অনুগ্রহের সহভাগী হয়েছ।
Daidai ne in ji haka game da dukanku domin kuna zuciya ta. Dukanku abokan tarayya ta ne cikin alherin Allah wajen dauri na da kuma kariyar bishara, da tabbatar da bishara.
8 ঈশ্বর আমার সাক্ষী যে, খ্রীষ্ট যীশুর ভালবাসায় আমার হৃদয় তোমাদের সবার জন্য কেমন আকাঙ্ক্ষী।
Domin Allah mashaidi na ne, a kan yadda ina da marmarin ku duka cikin zurfin kaunar Almasihu Yesu.
9 আর আমি এই প্রার্থনা করি যেন, তোমাদের ভালবাসা যেন সব রকম ও সম্পূর্ণ বিচার বুদ্ধিতে আরো আরো বৃদ্ধি পায়;
Ina yin wannan addu'a: kaunar ku ta habaka gaba gaba a cikin sani da dukan fahimta.
10 ১০ এই ভাবে তোমরা যেন, যা যা বিভিন্ন ধরনের, তা পরীক্ষা করে চিনতে পার, খ্রীষ্টের দিন পর্যন্ত যেন তোমরা শুদ্ধ ও নির্দোষ থাক,
Ina addu'a a kan haka domin ku gwada ku zabi mafifitan abubuwa. Ina addu'a domin ku zama sahihai marasa abin zargi a ranar Almasihu.
11 ১১ যেন সেই ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও, যা যীশু খ্রীষ্টের মাধ্যমে পাওয়া যায়, এই ভাবে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়।
Wannan kuma domin a cika ku da 'ya'yan adalci da ake samu ta wurin Yesu Almasihu, zuwa ga daukaka da yabon Allah.
12 ১২ এখন হে ভাইয়েরা, আমার ইচ্ছা এই যে, তোমরা জান, আমার সম্বন্ধে যা যা ঘটেছে, তার মাধ্যমে সুসমাচারের প্রচারের কাজ এগিয়ে গেছে;
Yanzu ina so ku sani, 'yan'uwa, cewa al'amuran da suka faru da ni sun zama dalilan cin gaban bishara kwarai da gaske.
13 ১৩ বিশেষভাবে সব প্রাসাদ রক্ষীবাহিনী এবং অন্য সবাই জানে যে আমি খ্রীষ্ট বিশ্বাসী বলে কারাগারে রয়েছি;
Sakamakon haka, sarkokina cikin Almasihu sun zama sanannu ga dukan sojojin fada da kuma sauran jama'a,
14 ১৪ এবং প্রভুতে বিশ্বাসী অনেক ভাই আমার কারাবাসের কারণে দৃঢ়বিশ্বাসী হয়ে নির্ভয়ে ঈশ্বরের বাক্য বলতে অধিক সাহসী হয়েছে।
har galibin 'yan'uwa cikin Ubangiji suka karfafa kwarai sabili da sarkokina, suka fito a fili suka yi shelar maganar Allah gabagadi.
15 ১৫ কেউ কেউ ঈর্ষা এবং বিবাদের মনোভাবের সঙ্গে, আর কেউ কেউ ভালো ইচ্ছার সঙ্গে খ্রীষ্টকে প্রচার করছে।
Lalle wadansu suna shelar Almasihu cikin kishi da husuma, wadansu kuwa domin kyakyawar manufa.
16 ১৬ এই লোকেদের মনে ভালবাসা আছে বলেই তারা খ্রীষ্টের বিষয়ে প্রচার করছে, কারণ জানে যে, আমি সুসমাচারের পক্ষে সমর্থন করতে নিযুক্ত রয়েছি।
Masu shelar Almasihu domin kauna sun sani cewa an ajiye ni nan domin in kare bishara.
17 ১৭ কিন্তু ওরা স্বার্থপরভাবে এবং অপবিত্রভাবে খ্রীষ্টকে প্রচার করছে, তারা মনে করছে যে আমার কারাবাস আরো কষ্টকর করবে।
Amma wadansu kuwa suna shelar Almasihu saboda sonkai da rashin gaskiya. A zaton su suna wahalar da ni cikin sarkokina.
18 ১৮ তবে কি? উভয় ক্ষেত্রেই, কিনা ভণ্ডামিতে অথবা সত্যভাবে, যে কোনো ভাবে হোক, খ্রীষ্ট প্রচারিত হচ্ছেন; আর এতেই আমি আনন্দ করছি, হ্যাঁ, আমি আনন্দ করব।
Sai kuma me? Ta kowace hanya, ko da gangan ko da gaske, shelar Almasihu ake yi, ina kuma murna da wannan! I, zan yi murna.
19 ১৯ কারণ আমি জানি, তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার যোগদানের মাধ্যমে এটা আমার পরিত্রানের স্বপক্ষে হবে।
Domin na sani wannan zai kai ga sanadiyar kubuta ta. Wannan zai faru sabili da addu'ar ku, da kuma taimakon Ruhun Yesu Almasihu.
20 ২০ এই ভাবে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবে লজ্জিত হব না, কিন্তু সম্পূর্ণ সাহসের সঙ্গে, যেমন সবদিন তেমনি এখনও, খ্রীষ্ট জীবনের মাধ্যমে হোক, কি মৃত্যুর মাধ্যমে হোক, আমার মধ্য দিয়ে খ্রীষ্ট শরীরে মহিমান্বিত হবেন।
Bisa ga abin da hakikance nake tsammani da tabbaci cewa ba zan kunyata ba. Maimakon haka, da dukan karfin hali kamar kullum, da yanzu kuma, ina da burin kawo daukaka ga Almasihu a cikin jikina. Ina da begen Almasihu ya sami daukaka a cikin jikina ko cikin rayuwa ko cikin mutuwa.
21 ২১ কারণ আমার পক্ষে জীবন হল খ্রীষ্ট এবং মরণ হল লাভ।
Domin ni a gare ni rai Almasihu ne, mutuwa kuwa riba ce.
22 ২২ কিন্তু শরীরে যে জীবন, তাই যদি আমার কাজের ফল হয়, তবে কোনটা আমি বেছে নেব, তা জানি না।
Amma idan ya zamanto rayuwata cikin jiki za ta kawo amfanin hidima to, ban san wanda zan zaba ba.
23 ২৩ অথচ আমি দোটানায় পড়েছি; আমার ইচ্ছা এই যে, মারা গিয়ে খ্রীষ্টের সঙ্গে থাকি, কারণ তা অনেক ভালো
Amma dukansu biyu suna jan hankali na. Ina da burin in bar nan in kasance tare da Almasihu, wannan ya fiye mani kwarai!
24 ২৪ কিন্তু শরীরে বেঁচে থাকা তোমাদের জন্য বেশি দরকার।
Duk da haka rayuwata cikin jiki wajibi ne sabili da ku.
25 ২৫ আর এই দৃঢ় বিশ্বাস আছে বলে আমি জানি যে থাকবো, এমনকি, বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের জন্য তোমাদের সবার কাছে থাকব,
Tunda shike ina da tabbas a kan wannan, na kuma sani zan rayu, in cigaba da kasancewa da ku duka domin cigaban ku, da farincikin ku, cikin bangaskiya.
26 ২৬ যেন তোমাদের কাছে আমার আবার আসার মাধ্যমে খ্রীষ্ট যীশুতে তোমাদের আমাকে নিয়ে আনন্দ উপচে পড়ে।
Sakamakon haka, takamar ku cikin Almasihu Yesu za ta bunkasa sabili da dawowa ta a gare ku.
27 ২৭ কেবল, খ্রীষ্টের সুসমাচারের যোগ্যভাবে তাঁর প্রজাদের মতো আচরণ কর; তাহলে আমি এসে তোমাদের দেখি, কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই যে, তোমরা এক আত্মাতে দৃঢ় আছ, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে কঠোর সংগ্রাম করছ;
Ku tafiyar da al'amuran ku kamar yadda ya cancanci bisharar Almasihu, ku yi haka domin ko na zo in duba ku, ko bana nan inji yadda kuke tsaye daram cikin ruhu guda. Ina fatan in ji cewa da nufi daya kuke fama tare saboda bangaskiyar nan ta bishara.
28 ২৮ এবং কোনো বিষয়ে বিপক্ষদের দ্বারা ভীত হচ্ছে না; এতেই প্রমাণ হবে তা ওদের বিনাশের জন্য, কিন্তু তোমাদের পরিত্রানের প্রমাণ, আর এটি ঈশ্বর থেকেই আসে।
Kada ku tsorata da kome da magabtanku za su yi. Alama ce a gare su ta hallakar su. Amma ku kuwa alama ce ta ceton ku, wannan kuwa daga Allah ne.
29 ২৯ যেহেতু তোমাদের খ্রীষ্টের জন্য এই আশীর্বাদ দেওয়া হয়েছে, যেন কেবল তাঁতে বিশ্বাস কর, তা নয়, কিন্তু তাঁর জন্য দুঃখভোগও কর;
Gama an yi maku alheri, sabo da Almasihu, ba gaskantawa da Almasihu kawai ba, amma har ma shan wuya dominsa.
30 ৩০ কারণ আমার মধ্যে যেরূপ দেখেছ এবং এখনও সেই সম্মন্ধে যা শুনেছ, সেইরূপ সংগ্রাম তোমাদেরও হচ্ছে।
Kuna da shan wuya irin tawa wanda kuka gani, wanda kun ji nake sha har yanzu.

< ফিলিপীয় 1 >