< ইয়োবের বিবরণ 16 >

1 তারপর ইয়োব উত্তর দিলেন এবং বললেন,
Sai Ayuba ya amsa,
2 “আমি এরকম অনেক শুনেছি; তোমরা সবাই দুঃখদায়ক সান্ত্বনাকারী।
“Na ji abubuwa da yawa kamar waɗannan; dukanku ba ku iya ta’aziyya ba!
3 অর্থহীন কথার কি কোন শেষ আছে? তোমাদের কি হয়েছে যে তোমরা এরকম উত্তর দিচ্ছ?
Dogayen surutanku ba sa ƙare ne? Me yake sa kuke ta yin waɗannan surutai har kuke cin gaba da yin gardama?
4 আমিও তোমাদের মত কথা বলতে পারি যেমন তোমরা কর; যদি তোমাদের প্রাণ আমার প্রাণের জায়গায় থাকত, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে কথা সংগ্রহ করতে এবং জুড়তে পারতাম এবং উপহাস করে তোমাদের কাছে আমার মাথা নাড়তাম।
Ni ma zan iya yin maganganu kamar yadda kuke yi in da kuna cikin halin da nake; zan iya faɗar duk abubuwan da kuke faɗi, in kaɗa muku kaina.
5 আহা, আমি আমার মুখের কোথায় কেমন করে তোমাদের উত্সাহিত করব! আমার মুখের সান্ত্বনা কিভাবে তোমাদের দুঃখ হালকা করবে!
Amma bakina zai ƙarfafa ku; ta’aziyyar da za tă fito daga bakina za tă kawar muku da ɓacin zuciyarku.
6 যদি আমি কথা বলি, আমার কষ্ট কমবে না; যদি আমি কথা বলা বন্ধ রাখি, আমার কি উপকার হয়?
“Duk da haka in na yi magana, ba na samun sauƙi; in ma na yi shiru zafin ba ya tafiya.
7 কিন্তু এখন, ঈশ্বর, তুমি আমায় ক্লান্ত করেছ; তুমি আমার সমস্ত পরিবারকে ধ্বংস করেছ।
Ba shakka ya Allah ka gajiyar da ni; ka ɓata gidana gaba ɗaya.
8 তুমি আমায় বেঁধেছ, যা নিজেই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে; আমার শরীরের দুর্বলতা আমার বিরুদ্ধে উঠেছে এবং এটা আমার মুখের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
Ka daure ni, ya kuma zama shaida; yadda na rame sai ƙasusuwa, wannan ya sa ake gani kamar don ni mai zunubi ne shi ya sa.
9 ঈশ্বর তাঁর ক্রোধে আমায় ছিন্ন ভিন্ন করেছেন এবং আমাকে নির্যাতন করেছেন; তিনি আমার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করেছেন; আমার শত্রু তার তীক্ষ্ন চোখ আমার ওপর রেখেছে যেন সে আমায় ছিঁড়ে ফেলবে।
Allah ya kai mini hari ya yi kaca-kaca da ni cikin fushinsa yana cizon haƙoransa don fushin da yake yi da ni; ya zura mini ido.
10 ১০ লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ করে; তারা আমার গালে থাপ্পড় মেরেছে নিন্দাপূর্ণ ভাবে; তারা আমার বিরুদ্ধে একসঙ্গে জোড় হয়েছে।
Mutane suka buɗe baki suka yi mini riyar reni; suka yi mini ba’a suka haɗu suka tayar mini.
11 ১১ ঈশ্বর আমায় অধার্মিকদের হাতে দেন এবং পাপীদের হাতে আমায় ফেলে দেন।
Allah ya bashe ni ga mugayen mutane, ya jefa ni hannun mugaye.
12 ১২ আমি শান্তিতে ছিলাম এবং তিনি আমায় ভেঙে ফেললেন। সত্যি, তিনি আমায় ঘাড় ধরে নিয়ে গেছেন এবং আমায় ছুঁড়ে ফেলে টুকরো টুকরো করেছেন; তিনি আবার আমায় তাঁর লক্ষ হিসাবে রেখেছেন।
Dā ina zamana lafiya kome yana tafiya daidai; amma ya ragargaza ni; ya shaƙe ni a wuya; ya murƙushe ni na zama abin barata gare shi;
13 ১৩ তাঁর ধনুকধারীরা আমায় ঘিরে রেখেছে; ঈশ্বর আমার যকৃত ভেদ করেছেন এবং আমায় দয়া করেন নি; তিনি মাটিতে আমার পিত্ত ঢালেন।
maharbansa sun kewaye ni. Ba tausayi, ya soke ni a ƙodata har jini ya zuba a ƙasa.
14 ১৪ তিনি আমার দেওয়াল বার বার ভেঙ্গেছেন; তিনি যোদ্ধার মত আমার দিকে দৌড়ে আসেন।
Ya ji mini rauni a kai a kai ya auko mini kamar mai yaƙi.
15 ১৫ আমি আমার চামড়ার উপরে চট বুনেছি; আমি আমার শিং মাটিতে কলুষিত করেছি।
“Ina makoki saye da tsummoki na ɓoye fuskata a cikin ƙura.
16 ১৬ আমার মুখ কেঁদে লাল হয়েছে; মৃত্যুছায়া আমার চোখের উপরে আছে
Fuskata ta yi ja don kuka idanuna sun kukumbura;
17 ১৭ যদিও আমার হাতে কোন হিংস্রতা নেই এবং আমার প্রার্থনা বিশুদ্ধ।
duk da haka hannuwana ba su aikata ɓarna ba kuma addu’ata mai tsabta ce.
18 ১৮ পৃথিবী, আমার থেকে অন্যায় কে লুকিয়ো না; আমার কান্না যেন বিশ্রামের জায়গা না পায়।
“Ya duniya, kada ki ɓoye jinina; bari yă yi kuka a madadina!
19 ১৯ এমনকি এখনো, দেখ, আমার সাক্ষী স্বর্গে আছে; যিনি আমার হয়ে সাক্ষী দেবেন উর্ধে থাকেন।
Ko yanzu haka shaidata tana sama; wanda zai tsaya mini yana sama.
20 ২০ আমার বন্ধুরা আমায় উপহাস করে, কিন্তু আমার চোখের জল পড়ে ঈশ্বরের কাছে।
Shi mai yin roƙo a madadina abokina ne yayinda nake kuka ga Allah;
21 ২১ আমি চাই সেই সাক্ষী যেন এই ব্যক্তির জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করে, যেমন একজন মানুষ তার প্রতিবেশীর প্রতি করে!
a madadin mutum ya yi roƙo ga Allah kamar yadda mutum yakan yi roƙo domin abokinsa.
22 ২২ কারণ যখন কিছু বছর পার হয়, আমি একটা জায়গায় যাব যেখান থেকে আমি আর ফিরব না।”
“Shekaru kaɗan suka rage in kama hanyar da ba a komawa.

< ইয়োবের বিবরণ 16 >